ইতিহাস গড়লেন মিরাজ

১৬ আগস্ট ২০২৬, ০৯:৩৩ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ০৯:৩৩ AM
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ © সংগৃহীত

ডারউইন টেস্টের তৃতীয় দিন থেকেই মেহেদি হাসান মিরাজের পারফরম্যান্স নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ব্যাট হাতে টেল-এন্ডারদের সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ ৬৫ রানের ইনিংস খেলেছিলেন। এবার বল হাতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। চতুর্থ দিনে এসে গড়লেন অনন্য এক কীর্তি।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্সকে আউট করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজের ১০০তম উইকেট পূরণ করেন তিনি। এর মধ্য দিয়ে লাল-সবুজের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট ও ১০০০ রানের ডাবল অর্জন করলেন তিনি।

মিরাজের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং ইংল্যান্ডের ক্রিস ওকস এই কীর্তি গড়েছিলেন। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩২ ম্যাচে মিরাজের উইকেট এখন ১০০টি, আর ব্যাট হাতে তার সংগ্রহ ১ হাজার ৪৩৬ রান।

অবশ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন তাইজুল ইসলাম। মিরাজ হলেন এই তালিকায় বাংলাদেশের দ্বিতীয় বোলার।

চলমান ডারউইন টেস্টের তৃতীয় দিনে স্টিভেন স্মিথকে ফিরিয়েছিলেন মিরাজ। চতুর্থ দিনে অ্যালেক্স ক্যারি, ব্যু ওয়েবস্টার ও প্যাট কামিন্সের উইকেট তুলে নিয়ে নিজের ১০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারেও মিরাজ ইতোমধ্যে বাংলাদেশের অন্যতম সফল অলরাউন্ডার। ৫৯ টেস্টে তার ঝুলিতে রয়েছে ২২৩ উইকেট। ৩ দশমিক ০৮ ইকোনমি রেটে বোলিং করা মিরাজ ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ১৪ বার এবং ম্যাচে ১০ উইকেট পেয়েছেন তিনবার। ব্যাট হাতেও তার অবদান কম নয়, ২৪ দশমিক ১৭ গড়ে করেছেন ২ হাজার ২৯৬ রান।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬