মিরাজ-হাসানের দৃঢ়তায় দেড়শ রানের লিড ছাড়াল বাংলাদেশ

১৪ আগস্ট ২০২৬, ০২:০৫ PM
তামিমের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

তামিমের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহের পথে বাংলাদেশ © টিডিসি ছবি

নতুন বলে অস্ট্রেলিয়ার ভয়ংকর বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে দারুণভাবে সামলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে অস্ট্রেলিয়ার লিড পেরিয়ে বাংলাদেশের লিড এখন দেড়শ রানের বেশি।

১০৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫০ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৮ রানের জবাবে বাংলাদেশের লিড এখন ১৫২ রান।

সপ্তম উইকেটে মিরাজ ও হাসান ইতোমধ্যে ১২৩ বলে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। মিরাজ ৫৮ বলে ৩০ রান করে অপরাজিত আছেন। তাঁর ইনিংসে রয়েছে তিনটি চার। অন্য প্রান্তে হাসান মাহমুদ অপরাজিত ১৩ রানে, খেলেছেন ৬৭ বল।

এর আগে দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে মাত্র পাঁচ ওভারে ১১ রানের মধ্যে তিন উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়া। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মুশফিকুর রহিমের বিদায়ে হঠাৎ চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন মিরাজ ও হাসান। শেষ সেশনের পানি পানের বিরতি পর্যন্ত আর কোনো উইকেট হারাতে দেননি তাঁরা। প্রথমে ৫১ বলে ১৬ রানের জুটি গড়েন দুজন। এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জুটি আরও শক্ত হয়।

৯৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩২৪ রান। তখন লিড ছিল ১২৬ রান। এরপরও অস্ট্রেলিয়ার বোলারদের সামলে অবিচ্ছিন্ন জুটিটিকে আরও বড় করেছেন মিরাজ ও হাসান।

এর আগে ৯০ ওভার শেষে বাংলাদেশ ৬ উইকেটে ৩১৮ রান তুলেছিল। তখনই অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২০ রানের লিড পায় বাংলাদেশ। সেই লিডের পরই জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।

পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষে আশাবাদী হওয়ার কারণ দিচ্ছে। গত ১৬ বছরে প্রথম ইনিংসে ১০০ রানের বেশি লিড হজম করে কোনো টেস্ট জিততে পারেনি অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১০ সালে সিডনি টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ১০০ রানের বেশি পিছিয়ে থেকেও জিতেছিল তারা।

এরপর আরও ২৮টি টেস্টে প্রথম ইনিংসে ১০০ রানের বেশি লিড হজম করেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ২২টি ম্যাচেই শেষ পর্যন্ত হেরেছে তারা। ফলে মিরাজ-হাসানের দৃঢ়তায় লিড দেড়শ ছাড়ানোর পর বাংলাদেশের সামনে এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের বড় সুযোগ তৈরি হয়েছে।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬