মিরাজের লড়াকু অর্ধশতক

১৫ আগস্ট ২০২৬, ০৮:১২ AM
 মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ © টিডিসি ছবি

দ্বিতীয় নতুন বলে দ্রুত তিন উইকেট হারানোর পর বাংলাদেশের ইনিংসের হাল ধরে লড়াকু অর্ধশতক তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের বিপক্ষে ধৈর্য ধরে ব্যাট করে টেস্ট ক্যারিয়ারের ১২তম ফিফটি পেয়েছেন এই অলরাউন্ডার। তাঁর ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

মিরাজ ১১৮ বলে ৫১ রানে অপরাজিত আছেন। তাঁর ইনিংসে রয়েছে পাঁচটি চার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৯৮ রান। লিড দাঁড়িয়েছে ২০০ রানে।

দ্বিতীয় দিন দ্বিতীয় নতুন বল নেওয়ার পর মাত্র পাঁচ ওভারের মধ্যে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর মিরাজ হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদের সঙ্গে জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন।

মিরাজের সঙ্গে ৪৬ রানের জুটি গড়েছিলেন হাসান মাহমুদ। হ্যাজলউডের বলে আউট হওয়ার আগে ৯২ বলে ১৪ রানের এক ধৈর্যশীল ইনিংস উপহার দেন হাসান। হাসানের বিদায়ের পর তাইজুলের সঙ্গে জুটি গড়েন মেহেদী। এখন তাকে সঙ্গে দিচ্ছেন তাসকিন আহমেদ। 

১২৬তম ওভারে মিচেল স্টার্কের শেষ বলে ২ রান নিয়ে ফিফটি পূর্ণ করেন মিরাজ। এটি টেস্টে তাঁর ১২তম অর্ধশতক।

এই ইনিংসে নতুন একটি রেকর্ডও গড়েছে বাংলাদেশ। ১২৩.৩ ওভার ব্যাট করা ২০০৬ সালের ফতুল্লা টেস্টকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে সবচেয়ে বেশি ওভার ব্যাট করার রেকর্ড এখন বাংলাদেশের। এই ইনিংসে ইতোমধ্যে ১২৬ ওভারের বেশি ব্যাট করেছে তারা।

এ ছাড়া দেশের বাইরে টেস্টে এক ইনিংসে ১২০ ওভারের বেশি ব্যাট করার ঘটনা বাংলাদেশের জন্য এটি ১৭তম। মিরাজের ব্যাটে ভর করে এখন ইনিংস আরও বড় করার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬