মিরাজের প্রতিরোধ ভেঙে হ্যাজলউডের ৩০০ উইকেটের মাইলফলক

১৫ আগস্ট ২০২৬, ০৯:৩৮ AM
হ্যাজলউড

হ্যাজলউড © টিডিসি ছবি

মেহেদী হাসান মিরাজের দৃঢ় প্রতিরোধ ভাঙলেন জশ হ্যাজলউড। মিরাজকে ফেরানোর মধ্য দিয়ে টেস্টে ৩০০ উইকেট পূর্ণ করেন হ্যাজলউড। অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে এই মাইলফলকে পৌঁছালেন তিনি। একই সঙ্গে এই ইনিংসে নিজের পাঁচ উইকেটও পূর্ণ করেছেন ডানহাতি এই পেসার।

দ্বিতীয় সেশনের প্রথম ওভারের চতুর্থ বলে বড় শট খেলতে গিয়ে কট বিহাইন্ড হন মিরাজ। হ্যাজলউডের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ১৫৪ বলে ৬৫ রানে থামেন বাংলাদেশের সহ-অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা।

মিরাজের বিদায়ে তাসকিন আহমেদের সঙ্গে তাঁর ৪৬ রানের নবম উইকেট জুটিও ভেঙে যায়। ক্রিজে এখন বাংলাদেশের শেষ দুই ব্যাটার তাসকিন ও ইবাদত হোসেন চৌধুরী।

মিরাজ আউট হওয়ার পর ১৩৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৯ উইকেটে ৪১৮ রান। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশের লিড এখন ২২০ রান।

এর আগে তৃতীয় দিনের প্রথম সেশনেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিল বাংলাদেশ। সেশনের শেষ বলে হুক করে ছক্কা মেরে মিরাজ দলকে আরও এগিয়ে নেন। মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ ১৩৩ ওভারে ৮ উইকেটে ৪১৭ রান করেছিল। দিনের প্রথম সেশনে ২৩ ওভারে দুই উইকেট হারিয়ে ৬৬ রান যোগ করে তারা।

সেশনের শেষ পর্যন্ত মিরাজ ১৫২ বলে ৬৫ রানে অপরাজিত ছিলেন। তাঁর সঙ্গে তাসকিন ২২ বলে ১২ রানে ব্যাট করছিলেন। নবম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ৯২ বলে ৪৫ রান আসে।

এর আগে প্যাট কামিন্সের একই ওভারে জীবন পেয়েছিলেন মিরাজ ও তাসকিন। ওভারের পঞ্চম বলে শর্ট বল পুল করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন মিরাজ। পেছনে অনেকটা দৌড়ে গিয়ে ট্রাভিস হেড বলটির কাছে পৌঁছালেও ক্যাচটি নিতে পারেননি। তখন ৫২ রানে জীবন পান মিরাজ।

একই ওভারে ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দিয়ে বেঁচে যান তাসকিনও। কামিন্সের শর্ট বল পুল করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। তবে স্টিভেন স্মিথ সেটি তালুবন্দি করতে পারেননি। এর আগে একই ওভারের প্রথম বলে পুল করে চার মেরে বাংলাদেশের ৪০০ রান পূর্ণ করেছিলেন তাসকিন।

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬