বাংলাদেশ দল © সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে একমাত্র টেস্টটি।
এই দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত, আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
অভিজ্ঞ মুমিনুলের পাশাপাশি মুশফিকও দলে আছেন। তাদের সঙ্গে ব্যাটিং বিভাগে তানজিদ, সাদমান, সৌম্য ও লিটন জায়গা পেয়েছেন।
এদিকে দীর্ঘদিন পর স্কোয়াডে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী। এ ছাড়া দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরিতে চমকে দেওয়া তাওহীদ হৃদয়ও স্কোয়াডে ঢুকেছেন।
স্পিন বিভাগে মিরাজের সঙ্গে যথারীতি আছেন তাইজুল। পেস আক্রমণভাগে ৪ পেসার হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত ও শরিফুল ডাক পেয়েছেন। অভিজ্ঞ তাসকিনকে বিশ্রাম দেওয়া হলেও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে গতিতারকা নাহিদ রানার স্কোয়াডে জায়গা হয়নি।
অন্যদিকে দলের সঙ্গে ভ্রমণকারী রিজার্ভ হিসেবে অফস্পিনার নাঈম হাসান এবং পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসাইন ইমন থাকবেন।
বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
রিজার্ভ: নাঈম হাসান, মুসফিক হাসান, ইকবাল হোসাইন ইমন।