এবার কোচদেরও বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ PM
বিসিবি লোগো

বিসিবি লোগো © সংগৃহীত

চলতি বছরের জুনে তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটারদের স্বার্থে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন ও ক্রিকেটারদের বেতন কাঠামো বাড়ানোর মতো বিষয় রয়েছে। চলতি বছরেই ক্রিকেটারদের বেতন দুই দফায় বাড়ানো হয়েছে।

তবে বিসিবির অধীনে থাকা ঘরোয়া কোচদের বেতন এখনো বাড়েনি। এবার তাদের বিষয়েও নজর দেওয়ার পরিকল্পনা করছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড। বিসিবির এক পরিচালক জানিয়েছেন, কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে কবে থেকে তা কার্যকর হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তার ভাষ্যমতে, ‘কোচদেরও বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। দেখা যাক কবে হবে, সেটা এখনও ঠিক হয়নি।’

দীর্ঘদিন ধরেই বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন ঘরোয়া ক্রিকেটের কোচরা। বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ‘এ’ দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুলও। বিসিবির কাছ থেকে বেতন বাড়ানোর আশ্বাস পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আলহামদুল্লিলাহ বেতন বাড়াবে বিসিবি, এমনটাই শুনেছি। এখন দেখা যাক, কখন কী হয়। কোচদেরও প্রাপ্য সম্মান জরুরি। যদি একটা হেলদি স্যালারি হয়, তাহলে ভালো হয়। কারণ, আমাদের তো সেভিংস থাকে না। সারা জীবন কোচিংও করাতে পারব না। আশা করি, বিসিবি বিষয়টি দেখবে।’

আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্স সরকারের আইফেল স্কলারশি…
  • ১১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সর্বাধিক পঠিত ঈশ্বরচন্দ্র, দ্বিতীয় জিন্নাহ—আরও…
  • ১১ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সূচিতে পরিবর্তন
  • ১১ অক্টোবর ২০২৬
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল…
  • ১১ অক্টোবর ২০২৬
ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কীভাবে, বৈঠক কাল
  • ১১ অক্টোবর ২০২৬