বিপিএল বন্ধের সিদ্ধান্ত জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ PM
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে গত কয়েক বছর ধরেই নানান সমালোচনা ও নেতিবাচক আলোচনা হয়ে আসছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ২০২৬–২৭ মৌসুমে বিপিএল আয়োজন না করে টুর্নামেন্টটিকে নতুন কাঠামোয় সাজানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত ২৯ আগস্ট বিপিএলের ভবিষ্যৎ কাঠামো ও নতুন মডেল নিয়ে রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। মাঝে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গেও আলোচনা করেছে তামিমের বোর্ড। বিসিবির সিদ্ধান্তের সঙ্গে ক্রিকেটাররাও একমত হয়েছেন। তবে বিসিবির পক্ষ থেকে বিপিএল না আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও বিষয়টি জানতেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রবিবার (৬ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আমিনুল বলেন, ‘আমি তো আপনার কাছ থেকেই মাত্র শুনলাম বিপিএল হবে না।’

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিপিএল জনপ্রিয় একটি টুর্নামেন্ট। আপনারা বলছেন বোর্ড সভাপতি কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন আপনাদের সামনে। আমার কাছে মনে হয়, এই ধরনের টুর্নামেন্টগুলো প্রতি বছর হওয়া উচিত। সুতরাং এটা কেন হয়নি, তা নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে। কিন্তু ভবিষ্যতে যাতে এই ধরনের খেলাগুলো ধারাবাহিকভাবে হয়, সেই জায়গাগুলো আমরা অবশ্যই নজরদারিতে রাখব।’

দুই নেতাকে বহিষ্কার জামায়াতের, চাকসু নেতা বললেন—‘আমি তো জাম…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে পল্লী বিকাশ কে…
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডি থ্রি’ টুর্নামেন্টে যেভাবে হবে ক্রিকেটারদের নিলাম
  • ০১ অক্টোবর ২০২৬
ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগ…
  • ০১ অক্টোবর ২০২৬
রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬