দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৫ আগস্ট ২০২৬, ০৭:৪৬ PM
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক © সংগৃহীত

দেশের বিশাল যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। যুব সমাজকে জাতীয় উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে "নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা প্রণয়ন" শীর্ষক এক দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দক্ষ যুব সমাজ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এখানে সকলের দায়িত্ব রয়েছে এবং আমি সকলকে নিজ নিজ দায়িত্ব সততার সাথে পালন করার আহ্বান জানাই। তিনি কর্মশালায় সকলের গুরুত্বপূর্ণ সুপারিশ আগামী ৭ দিনের মধ্যে লিখিত আকারে প্রস্তাব হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক এর কার্যালয়ে পাঠাতে নির্দেশ দেন। কাজের অগ্রগতি  পর্যালোচনার জন্য প্রতি চার মাস পর পর সভা আয়োজন করা হবে বলেও তিনি জানান।

প্রতিমন্ত্রী বলেন, যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে যুবদের গড়ে তুলতে প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হলেও অঅনুপযোগী  ট্রেডগুলো বাদ দিয়ে নতুন প্রজেক্ট গ্রহণ করা হবে। এর অংশ হিসেবে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কেয়ার গিভিং এবং থার্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং কোর্সসমূহ উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। এছাড়া প্রতিটি উপজেলায় আধুনিক ট্রেনিং সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত বিষয়ে মন্ত্রণালয় পর্যালোচনা করছে।

যুবদের স্বাবলম্বী করতে সরকারের দেয়া ঋণের অপব্যবহার ও দুর্নীতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান 'জিরো টলারেন্স'। ঋণের টাকা যেন কোনোভাবেই অনিয়মে ব্যবহার না হয় তা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।  সঠিক সময়ে অফিসে আসার শৃঙ্খলাবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষিত যুবদের সঠিক মূল্যায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে ইতিমধ্যেই প্রশিক্ষণার্থীদের একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির কাজ চলমান রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত প্রতিটি কার্যক্রমের মাঠপর্যায়ে কঠোর মনিটরিং নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মো. মাহবুব-উল-আলম। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও যুব উন্নয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬