আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ-শামীম

০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ PM
সাকিব-নাহিদ-শামীম

সাকিব-নাহিদ-শামীম © সংগৃহীত

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) আসন্ন আসরে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। মঙ্গলবার (৩ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে সাকিব আল হাসান, নাহিদ রানা ও শামীম হোসেন পাটোয়ারী দল পেয়েছেন।

ডায়মন্ড ক্যাটাগরি থেকে অলরাউন্ডার সাকিবকে দলে ভিড়িয়েছে নাঙ্গারহার কসমিক। একই ক্যাটাগরি থেকে ডানহাতি পেসার নাহিদ রানাকে দলে নিয়েছে টিম পাকতিয়া। অন্যদিকে তৃতীয় বাংলাদেশি হিসেবে ড্রাফট থেকে দল পেয়েছেন ব্যাটার শামীম। তাকে দলে নিয়েছে এক্সেল ইউনাইটেড কাবুল।

এবারের ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ ছিল বেশ। চারটি ক্যাটাগরিতে মোট ৩০ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন পাঁচজন করে। গোল্ড ক্যাটাগরিতে আছেন ১৩ জন এবং সিলভার ক্যাটাগরিতে রয়েছেন ৭ জন।

এদিকে ড্রাফটের আগেই পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করেছেন আয়োজকরা। দলগুলো হলো একসেল ইউনাইটেড কাবুল, কান্দাহার ওয়ারিয়র্স, টিম নানগাহার, টিম বালখ ও টিম পাকিতা। পাঁচ দলের নেতৃত্বে থাকবেন যথাক্রমে রশিদ খান, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ।

অন্যদিকে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রধান কোচের দায়িত্বও চূড়ান্ত হয়েছে। পাঁচ দলের কোচ হিসেবে মিকি আর্থার, রবি বোপারা, শেন ম্যাকডরমট, টবি রেডফোর্ড ও আজহার মাহমুদ থাকছেন।

টুর্নামেন্টের প্রচার ও ব্র্যান্ডিং কার্যক্রমে টিম অ্যাম্বাসেডর হিসেবে তিলকারত্নে দিলশান, ইরফান পাঠান, মার্ক বাউচার, নিখিল চোপড়া ও ওয়াকার ইউনিস যুক্ত থাকবেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে এপিএলের প্রথম আসর।

ঢাবি অধ্যাপক এ বি এম শাহাদাতের সঙ্গে আমার কোনো ‘বৈবাহিক সম্…
  • ০৩ নভেম্বর ২০২৬
ইসরায়েলকে দেওয়া ৪ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা বন্ধের ঘোষণা…
  • ০৩ নভেম্বর ২০২৬
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ
  • ০৩ নভেম্বর ২০২৬
আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ-শামীম
  • ০৩ নভেম্বর ২০২৬
ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমাল আরও এক বিশ্ববিদ্যালয়
  • ০৩ নভেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে ছড়ানো অপতথ্য অনেকক্ষেত্রে অতির…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950