আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ AM
৯ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

৯ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ © সংগৃহীত

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আটিবাজার জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। হাসনাবাদ গ্রিড উপকেন্দ্র ও সংশ্লিষ্ট ১১ কেভি ফিডারের রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২৩ নভেম্বর) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আটিবাজার জোনাল অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি ১১ কেভি ফিডারের (এক্সপ্রেস, ভিলেজ, বুড়িগঙ্গা ও হাউজিং) রক্ষণাবেক্ষণ এবং রাইট অব ওয়ে-সংক্রান্ত কাজ করা হবে।

এসব কাজের কারণে আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো—হাসনাবাদ, দোলেশ্বর, ইকুরিয়া, মোকামপাড়া, মীরেরবাগ, মুসলিম নগর, বেয়ারা, মজিলবেয়ারা, নোয়াদ্দা, আড়াকুল, তেঘরিয়া, বনগ্রাম, পুবদি, মনুরবাগ, মির্জাপুর, মুজাহিদনগর ও বাগবাড়ী।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ।

স্বর্ণের দাম কমছে কেন, নির্ধারণ করে কারা
  • ২৪ নভেম্বর ২০২৬
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর শিক্ষক নিয়োগ বিধিমালা নিয়ে সভা বসছে আজ, আসতে পার…
  • ২৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে পরিবেশ দূষণ, এক রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা
  • ২৪ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ কর্মী সন্দেহে আইনজীবীকে পেটালেন যুবদল নেতা নয়ন
  • ২৪ নভেম্বর ২০২৬
আড়াই বছর পর বিভাগ থেকে চেয়ারম্যান পেল ঢাবির সাংবাদিকতা বিভাগ
  • ২৪ নভেম্বর ২০২৬