আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, বিএনপি নেতার পদ স্থগিত

২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ AM
কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তৈয়বুর রহমান।

কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তৈয়বুর রহমান। © সংগ্রহীত ও টিডিসি সম্পাদিত

আওয়ামী লীগের কাছে দলীয় তথ্য পাচারের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির এক নেতার পদ স্থগিত করা হয়েছে। তৈয়বুর রহমান নামের ওই নেতা কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি। সোমবার (২৩ নভেম্বর) তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, তৈয়বুর রহমান দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিএনপিতে থেকে আওয়ামী লীগের কাছে তথ্য পাচার এবং দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব কারণে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীসহ দলটির অনেক নেতার সঙ্গে তৈয়বুর রহমানের সুসম্পর্ক ছিল। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

শহিদুল ইসলাম টিটু আরও বলেন, স্থানীয় আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছে বিএনপির বিভিন্ন তথ্য পাচারের অভিযোগ রয়েছে তৈয়বুর রহমানের বিরুদ্ধে। সবকিছু বিবেচনায় নিয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁর সব পদ স্থগিত করা হয়েছে।

সাময়িক বহিষ্কার, তবু ক্লাস-ইন্টার্নশিপ ও পরীক্ষার ফরম পূরণ …
  • ২৪ নভেম্বর ২০২৬
পাঁচ অভ্যাসে কমবে পেটের অতিরিক্ত মেদ 
  • ২৪ নভেম্বর ২০২৬
আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, বিএনপি নেতার পদ স্থগিত
  • ২৪ নভেম্বর ২০২৬
স্কুলছাত্র গালিব হত্যা মামলার আসামি যুবদল নেতা জনকে অব্যাহতি
  • ২৪ নভেম্বর ২০২৬
সকালে নেপালের ভূমিকম্পে বাংলাদেশসহ কাঁপল ৩ দেশ
  • ২৪ নভেম্বর ২০২৬
স্বর্ণের দাম কমছে কেন, নির্ধারণ করে কারা
  • ২৪ নভেম্বর ২০২৬