ক্যানসারের চতুর্থ স্টেজে শামীম ওসমান

২১ নভেম্বর ২০২৬, ০১:৪৮ AM
শামীম ওসমান

শামীম ওসমান © সংগৃহীত

নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। মরণব্যাধী এই ক্যানসার চতুর্থ পর্যায়ে পৌঁছেছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে নিজের অসুস্থতার কথা জানান শামীম ওসমান। সেখানে তিনি বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমি কয়দিন বাঁচব, আমি জানি না।’

টকশোতে নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারাভোগ, আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা এবং বিএনপির ভবিষ্যৎ রাজনীতি নিয়েও কথা বলেন শামীম ওসমান।

সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে কথা না বলেও আইভীকে কারাভোগ করতে হয়েছে। মেয়র হওয়ার পর তিনি নিজেকে সবার মেয়র হিসেবে পরিচয় দিয়েছিলেন। বিএনপি কিংবা জামায়াতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য না দিলেও তাকে নয় মাস কারাগারে থাকতে হয়েছে।

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়ে শামীম ওসমান বলেন, ‘একসময় গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। কিন্তু কেন্দ্রের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় নেতৃত্বেরও দায় রয়েছে। বিভাজনের রাজনীতি দলকে ক্ষতিগ্রস্ত করেছে।’ এ অবস্থা থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন সাবেক এই সংসদ সদস্য। আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপিকে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ক্যানসারের চতুর্থ স্টেজে শামীম ওসমান
  • ২১ নভেম্বর ২০২৬
কাপড়ের ব্যাগে ৭২ লাখ টাকার ইয়াবা নিয়ে বাসের জন্য অপেক্ষা, ও…
  • ২১ নভেম্বর ২০২৬
প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন 
  • ২১ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ শিক্ষার্থীদের 
  • ২১ নভেম্বর ২০২৬
রাতে ঘুম হচ্ছে না, মেনে চলুন এই অভ্যাসগুলো
  • ২১ নভেম্বর ২০২৬
পাঁচ দফা দাবি আদায়ে মাঠে নামছে এনসিপি
  • ২১ নভেম্বর ২০২৬
diuimage