প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া মাহফিল ও খালেদা জিয়ার জন্য মাগফিরাত কামনা

২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ PM
প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া মাহফিল ও খালেদা জিয়ার জন্য মাগফিরাত কামনা

প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া মাহফিল ও খালেদা জিয়ার জন্য মাগফিরাত কামনা © সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। শুক্রবার (২০ নভেম্বর) আসরের নামাজের পর আজিমপুর এতিমখানার গোর-এ-শহীদ মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনার পাশাপাশি দেশ, জাতি ও মানুষের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক। দোয়া মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রকিবুল হাসান ও জুল হোসেন; সদস্য সাব্বির আহম্মেদ; কর্মী শাহ আলম, তানভীর হোসেন, রিয়া বিশ্বাস ও নাজমুস সাকিব উপস্থিত ছিলেন।

এ ছাড়া সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন ও তরিকুল ইসলাম তারেক, কর্মী তারিফউল্লাহ ও জোবায়ের আহম্মেদ; বিজয় একাত্তর হল ছাত্রদলের সদস্য মো. আয়াজুর রহমান, সামি মাহমুদ সাদাফ, মাহমুদুল হাসান ও সাফওয়ান সাব্বির; শেখ মুজিবুর রহমান হলের সদস্য সিয়াম রহমান ও তাহমিদ হুমায়ুন তানিম, কর্মী যাররাফ রহমান রাশহা এবং কবি জসিম উদ্দিন হলের সদস্য মাহফুজ ইকবালসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মাহফিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিব মেহেদি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য নূর হোসেন, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং তেজগাঁও কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মো. তরিকুল ইসলাম তারিক বলেন, ‘রাজনীতি মানে শুধু পদ-পদবি কিংবা ক্ষমতা নয়; মানুষের কল্যাণে কাজ করা এবং প্রিয় নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশও রাজনৈতিক দায়িত্বের অংশ। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় সাফল্য কামনায় এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলের আয়োজন। মহান আল্লাহ আমাদের নেতার ওপর রহমত বর্ষণ করুন এবং দেশ ও জাতিকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন। মানুষের জন্য কিছু করাটাও এক ধরনের ইবাদত—সেই বিশ্বাস থেকেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।’

মিলাদ-দোয়া শেষে দেশ, জাতি, দলের নেতৃবৃন্দ এবং মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

খুনি আখ্যা ‍দিয়ে মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্য ইস্যুতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের বক্তব্যের ন…
  • ২০ নভেম্বর ২০২৬
সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক
  • ২০ নভেম্বর ২০২৬
‘জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ ক…
  • ২০ নভেম্বর ২০২৬
‘যৌবন কেটেছে দলের পেছনে’—ছাত্রদলের সাবেক নেতা এখন চালান ইজি…
  • ২০ নভেম্বর ২০২৬
শুভ জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমান: ইতিহাসের অভিজ্ঞতা হো…
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage