‘জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

২০ নভেম্বর ২০২৬, ১০:৫৭ PM
অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম © সংগৃহীত

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেছেন, চলমান আন্তসীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সন্ত্রাস ও খুনের রাজনীতি অব্যাহত থাকলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্য ধ্বংস এবং মানুষের জীবন ও সম্পদের ক্ষতির দায় আওয়ামী লীগ ও তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্রকে নিতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টের শুরুতে মাহফুজ আলম জানান, ‘গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের সাইবার গ্রুপ তাঁর ফেসবুক আইডি টেকডাউন করেছিল। শুক্রবার কিছুক্ষণ আগে তিনি আইডিটি ফিরে পেয়েছেন। আইডি পুনরুদ্ধারে সহযোগিতাকারীদের ধন্যবাদও জানান তিনি।’

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হল প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। সন্ত্রাস ও খুনের রাজনীতির বদলে ১৭ বছর ফ্যাসিবাদের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকন্সিলিয়েশনের আলাপ অসম্ভব। সম্ভাব্য সিভিল ওয়ার সিচুএশন এড়াতে ২১শে আগস্ট, ২০২৪ এ রিকন্সিলিয়েশনের কথা তুলেছিলাম। হয়ত জুলাইয়ের সংগঠকদের মধ্যে আমিই প্রথম বলেছিলাম। কিন্তু, লীগের অস্থিমজ্জায় সন্ত্রাস, বিন্দুমাত্র অনুশোচনা কিংবা পর্যালোচনা নেই।’

তিনি আরও লেখেন, ‘সন্ত্রাস ও খুনের রাজনীতি চালিয়ে গেলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্য ধ্বংস, জীবন ও সম্পদের ক্ষতির জন্য দায়ী থাকবে লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেয়া রাষ্ট্র। চলমান ট্রান্স-বর্ডার সন্ত্রাসের বিরুদ্ধে সরকার এবং জনগণকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।’
 

খুনি আখ্যা ‍দিয়ে মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্য ইস্যুতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের বক্তব্যের ন…
  • ২০ নভেম্বর ২০২৬
সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক
  • ২০ নভেম্বর ২০২৬
‘জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ ক…
  • ২০ নভেম্বর ২০২৬
‘যৌবন কেটেছে দলের পেছনে’—ছাত্রদলের সাবেক নেতা এখন চালান ইজি…
  • ২০ নভেম্বর ২০২৬
শুভ জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমান: ইতিহাসের অভিজ্ঞতা হো…
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage