এবার ইসরায়েলে পাল্টা হামলা ইরানের

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ PM
ইসরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা © বিবিসি

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে হামলা হামলার পর পাল্টা জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি। ইসরায়েলের দিকে তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল জাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে আসতে দেখা গেছে, যার ফলে দেশটির বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হচ্ছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের (আভ্যন্তরীণ প্রতিরক্ষা বিভাগ) নির্দেশনাসমূহ মেনে চলার অনুরোধ করা হচ্ছে। বর্তমানে ইসরায়েলি বিমান বাহিনী যেকোনো হুমকি মোকাবিলা এবং তা প্রতিহত করতে কাজ করে যাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় শতভাগ নিশ্ছিদ্র নাও হতে পারে, তাই জনসাধারণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। সবাইকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে।

টানা ৭ দিনের ছুটির সুযোগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নেইমারের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি এখন কার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবে সেনা পাঠাবে ফ্রান্স
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইউএনওকে নিয়ে ফেসবুকে তোলপাড়, জামায়াত এমপির ভাইকে মারধর
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬