ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু, জেনে নিন নিয়ম

২৭ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। এটি চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। রবিবার (২৬ জানুয়ারি) ফলাফল প্রকাশের পর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ফলাফল পুনঃনিরীক্ষা যেভাবে, কোনও প্রার্থী বিজ্ঞান ইউনিটের প্রকাশিত ফলাফল পুনঃনিরীক্ষায় আগ্রহী হলে ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে (শুক্র ও শনিবারসহ) সকাল ৯টা হতে বিকেল ৫টার মধ্যে স্বহস্তে লিখিত আবেদনপত্র নগদ ১০০০ টাকা ফিসহ জীববিজ্ঞান অনুষদ অফিসে জমা দিতে হবে।

জীববিজ্ঞান অনুষদের ডিন বরাবর লিখিত আবেদনপত্রটির সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি ও অনলাইন থেকে প্রিন্ট করা ফলাফলের কপি সংযুক্ত করতে হবে। পুনঃনিরীক্ষার ফলাফল ৩ ফেব্রুয়ারি বিকেল ৪টায় অনুষদ অফিসের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের বিজ্ঞান ইউনিট অংশে পাওয়া যাবে।

আরও পড়ুন: ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু আজ

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬২১ জন প্রার্থী। এর মধ্যে বিজ্ঞানের ৭ হাজার ২১২, মানবিকের ৩০০ ও ব্যবসায় শিক্ষা শাখার ১০৯ জন শিক্ষার্থী রয়েছেন। আর উত্তরপত্র বাতিল হয়েছে  ৪ হাজার ২৭৮টি। 

কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9