ঢাবির বিজ্ঞান ইউনিটে রেকর্ডসংখ্যক উত্তরপত্র বাতিল

২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ PM , আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:০০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ২৭৮টি উত্তরপত্র বাতিল হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। 

এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬২১ জন প্রার্থী। এর মধ্যে বিজ্ঞানের ৭ হাজার ২১২, মানবিকের ৩০০ ও ব্যবসায় শিক্ষা শাখার ১০৯ জন শিক্ষার্থী রয়েছেন।

উল্লেখ্য, বিজ্ঞান শাখা থেকে প্রথম হয়েছেন নাফিম ফুয়াদ ফাতিম। তিনি রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন। 

ফল দেখবেন যেভাবে:

ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) গিয়ে উচ্চমাধ্যমিক রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক রোল নম্বর দিয়ে লগইন করে ফলাফল দেখা যাবে। এছাড়া এসএমএস: গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU SCI <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএস-এ ফলাফল জানা যাবে। (উদাহরণ: DU SCI 1234567)

প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মোট ১ হাজার ৮৯১ আসনের বিপরীতে আবেদনকারীর ছিলেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন। 

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬