কুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২৬ জানুয়ারি ২০২৬, ০৮:১০ PM , আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:২৭ PM
কুয়েট

কুয়েট © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) রাতে এ ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল জানা যাবে।

প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে,  ‘ক’ গ্রুপে (বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি) মোট উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ১০ জন শিক্ষার্থী। ‘খ’ গ্রুপে (বিআর্ক) উত্তীর্ণ হয়েছেন ৩০৪ জন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য সংরক্ষিত আসনে উত্তীর্ণ হয়েছেন ২৮ জন শিক্ষার্থী। 

এর আগে, গত ১৫ জানুয়ারি কুয়েট এবং বুয়েট কেন্দ্রে কুয়েট ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের মধ্যে বুয়েট কেন্দ্রে পরীক্ষা দেন ৫ হাজার ৪৯১ জন এবং কুয়েট কেন্দ্রে পরীক্ষা দেন ৬ হাজার ২২২ জন শিক্ষার্থী। বিভাগভিত্তিক হিসাবে, ‘ক’ গ্রুপে মোট পরীক্ষার্থী ছিলেন ১১ হাজার ২৭০ জন এবং ‘খ’ গ্রুপে ছিলেন ৪৪৩ জন। শুধু কুয়েট কেন্দ্রে ‘ক’ গ্রুপে অংশ নেন ৫ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। 

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬