ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল, গুণতে হবে ফি 

২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ PM , আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ PM
ঢাবি ভর্তি পরীক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামীকাল (২৭ জানুয়ারি) থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। এটি চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। 

রবিবার (২৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। চূড়ান্ত ফল প্রকাশিত হবে আগামী ৩ ফেব্রুয়ারি

এতে আরও বলা হয়, পাসকৃত শিক্ষার্থীদের বিষয়পছন্দক্রম ফরম পূরণ ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত। 

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬২১ জন প্রার্থী। এর মধ্যে বিজ্ঞানের ৭ হাজার ২১২, মানবিকের ৩০০ ও ব্যবসায় শিক্ষা শাখার ১০৯ জন শিক্ষার্থী রয়েছেন। আর উত্তরপত্র বাতিল হয়েছে  ৪ হাজার ২৭৮টি। 

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬