ঢাকার মেডিকেল-ডেন্টালে ভর্তি

অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তির ঘোষণা ছাত্রশিবিরের

০৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ PM
অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তির ঘোষণা ছাত্রশিবিরের

অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তির ঘোষণা ছাত্রশিবিরের © সংগৃহীত ও সম্পাদিত

২০২৫-২৬ সেশনের ঢাকার ৫ মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। আজ শুক্রবার (৯ জানুয়ারি) শিবিরের মেডিকেল জোন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস ও বিডিএস ভর্তিতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির বিষয়ে সহায়তা পেতে নিন্মোক্ত প্রতিনিধিবৃন্দের সাথে যোগাযোগ করুন।

বিজ্ঞপ্তিতে যোগাযোগের জন্য ৪ মেডিকেল ও এক ডেন্টাল কলেজের ৬ প্রতিনিধির মুঠোফোন নম্বর যুক্ত করা হয়েছে। এগুলো হল— ঢাকা মেডিকেল কলেজের তৌহিদুল আবেদীন তানভীর- ০১৬৪৩৮২৬৮৭৭, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মশিউর রহমান- ০১৭৬৩৭৭২৩২৮, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের লিমন সরকার- ০১৭৭৬৮০২৪৯৭, মুগদা মেডিকেল কলেজের আদনান হামিম ০১৫২১৭৪৫৩৬৮ এবং ঢাকা ডেন্টাল কলেজের সিহাব উদ্দীন- ০১৭৫২১৮০৯০৩ ও আকরামুল ইসলাম আকাশ- ০১৮৭৯৭৩০৬৩০।

৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬
যন্তর-মন্তরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬