নিউরোসায়েন্স হাসপাতালে এফসিপিএস দ্বিতীয় পর্বে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ AM
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল © সংগৃহীত

পেডিয়াট্রিক নিউরোলজি ও ডেভেলপমেন্ট বিষয়ে এফসিপিএস ২য় পর্ব কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস ও সার্জনস-এর অধীনে আগামী জুলাই ২০২৬ সেশনে তিন বছর মেয়াদি এফসিপিএস ২য় পর্ব (পেডিয়াট্রিক নিউরোলজি ও ডেভেলপমেন্ট) কোর্সে ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে।

ভর্তির শর্ত অনুযায়ী, প্রার্থীদের জেনারেল পেডিয়াট্রিকে এফসিপিএস বা এমডি ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৫ মার্চ ২০২৬ (অফিস চলাকালীন সময়)। লিখিত ও মৌখিক পরীক্ষা ২৮ মার্চ ২০২৬ সকাল ৯টায় ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

সরকারি চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে ৩০ জুন ২০২৬-এর পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে ন্যূনতম দুই বছরের চাকরির মেয়াদ পূর্ণ থাকতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত প্রেষণ নীতিমালা প্রযোজ্য হবে। সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

মোট ছয়জন শিক্ষার্থী (তিনজন সরকারি ও তিনজন বেসরকারি) ভর্তি করা হবে। আবেদন ফরম অফিস চলাকালীন সময়ে প্রতিষ্ঠানের ৩২৪ নম্বর কক্ষ থেকে অথবা www.nins.gov.bd
 ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

আবেদনপত্রের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সরকারি প্রার্থীদের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে দুই বছরের চাকরির প্রমাণপত্র, এফসিপিএস/এমডি (পেডিয়াট্রিকস) ডিগ্রি অর্জনের পর শিশু বিভাগে ন্যূনতম তিন বছরের কর্মঅভিজ্ঞতার সনদ, বর্তমান কর্মস্থলের প্রত্যয়নপত্র, এসএসসি, এমবিবিএস, ইন্টার্নশিপ, বিএমডিসি রেজিস্ট্রেশন ও এফসিপিএস/এমডি (পেডিয়াট্রিকস) সনদের সত্যায়িত কপি, জীবনবৃত্তান্ত এবং যোগাযোগের ঠিকানা (ফোন নম্বরসহ) জমা দিতে হবে।

ভর্তি বিজ্ঞপ্তি দেখুন

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা বাড়ছে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে বিএনপির সমাবেশস্থলের কাছে ৩টি টাইম বোমা বিস্ফোরণ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাস ধরে বন্ধ যবিপ্রবির প্রধান সড়কের উন্নয়নকাজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, মুখ খুললেন ১০ ছাত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিপিএল বন্ধের সিদ্ধান্ত জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন নীতিমালা করছে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9