বুটেক্সে তৃতীয় ধাপে ভর্তির তারিখ প্রকাশ

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৬ PM
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে (সেশন ২০২৫-২৬) ভর্তির জন্য তৃতীয় ধাপের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১০ মার্চ ফাঁকা থাকা আসনগুলোতে মেধাক্রম অনুসারে দুটি পর্যায়ে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষে প্রায় ৬৭ শতাংশ আসনই ফাঁকা রয়ে গিয়েছিল। মোট ৬৩০টি আসনের মধ্যে মোট ভর্তি হয়েছেন ২০৯ জন শিক্ষার্থী। এখনো আসন ফাঁকা রয়েছে ৪২১টি, যা তৃতীয় ধাপে (মেধাক্রম ১৮০১ থেকে ৩৩০০ পর্যন্ত) ভর্তি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা হবে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, তৃতীয় ধাপে আগামী ১০ মার্চ দুটি পর্যায়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রথম পর্যায়ে মেধাক্রম ১৮০১ থেকে ২২২১ পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং দুপুর ১২টার মধ্যে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

একই দিনে দ্বিতীয় পর্যায়ে মেধাক্রম ২২২২ থেকে ৩৩০০ পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে তাদের স্ব স্ব উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে প্রথম পর্যায়ে ভর্তির পর আসনসংখ্যা ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

এখন পর্যন্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০ জন, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৪ জন, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ জন, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৭৯ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৩ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ জন, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে ১ জন ও ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভাগ নির্ধারণী পছন্দক্রমের ফর্ম, স্বাস্থ্য পরীক্ষার ফর্ম এবং ভর্তি ফর্ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.butex.edu.bd) থেকে ডাউনলোড এবং প্রিন্ট পূর্বক প্রযোজ্য অংশ যথাযথভাবে পূরণ করে ভর্তির দিন নির্ধারিত সময়ে সঙ্গে করে নিয়ে আসতে হবে।

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে মেঝে ধস, আহত ৫ শিক্ষার্থী
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9