৫ হাজার চিকিৎসক নিয়োগে বিশেষ বিসিএস আসছে

১৬ জুন ২০২৬, ০৬:০০ PM
পিএসসি

পিএসসি © ফাইল ছবি

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিদ্যমান সংকট নিরসন এবং জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে ৫ হাজার নতুন পদ সৃজনের কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে ডেন্টাল সার্জন পদে। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যা এবং ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জেলা সদরের ১০০ শয্যার হাসপাতালগুলোকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এসব উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হলে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে বিপুল সংখ্যক চিকিৎসকের প্রয়োজন হবে। এছাড়া প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ে অধ্যয়নরত থাকেন এবং অনেক চিকিৎসক অবসরে যান। ফলে উপজেলা, জেলা হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের ঘাটতি তৈরি হচ্ছে এবং সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ প্রেক্ষাপটে সাধারণ মানুষের জন্য নিবিড় ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সহকারী সার্জন বা সমমানের পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জনের পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।

সূত্রের তথ্য বলছে, গত ১১ জুন এ পদগুলো সৃজনের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব প্রস্তুত করতে স্বাস্থ্য অধিদপ্তরে একটি চিঠি পাঠায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। চিঠিতে গত ১৪ জুনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব(পার-৪) সজীব আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিশেষ বিসিএসের মাধ্যম ৫ হাজার চিকিৎসক নিয়োগের পদ সৃজনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। তবে তারা এখনো চিঠির জবাব দেয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি পেলে পরবর্তীতে সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর যথাযথ নিয়ম অনুসরণ করে তারা পদ সৃজনের কার্যক্রম পরিচালনা করছেন। তবে এখনো কাজ শেষ না হওয়ায় তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হয়নি। চলতি সপ্তাহের মধ্যে পদ সৃজন করে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘পদ সৃজনের কার্যক্রম একদম শেষ পর্যায়ে রয়েছে। আগামীকাল বুধবার অথবা আগামী বৃহস্পতিবার পদ সৃজনের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

প্রস্তুত পিএসসি
এদিকে বিশেষ বিসিএসের কার্যক্রম শুরুর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনা পায়নি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্দেশনা পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষা আয়োজন করতে প্রস্তুত সংস্থাটি।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চিবকৎসক নিয়োগে বিশেষ বিসিএস নিয়ে এখনো কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

কলেজ ভর্তিতে আরও ৪ কোটা ঘোষণা, ভর্তি হতে পারবেন যারা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ দিচ্ছে সৌদি আরব, করুন আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা ছুটি থেকে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সেলস এক্সপার্ট নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সৃজিত-মিথিলার কি ডিভোর্স হয়েছে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9