ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, আইনের আওতায় আনার দাবি এনডিএফের

০৫ আগস্ট ২০২৬, ০৮:৩৬ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ০৮:৪৩ PM
মঙ্গলবার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে হামলা চালায় ছাত্রদল

মঙ্গলবার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে হামলা চালায় ছাত্রদল © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষের সময় ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। গতকাল মঙ্গলবারের (৪ আগস্ট) ঘটনায় এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানিয়েছেন।

আজ বুধবার (৫ আগস্ট) সংগঠনটির দপ্তর সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীদের হামলায় আহত শিবির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, হামলাকারীরা হাসপাতালে গিয়েও চিকিৎসাধীন আহতদের ওপর পুনরায় হামলা চালায়। একই সঙ্গে সাধারণ রোগী ও তাদের স্বজনরাও হামলা ও আতঙ্কের শিকার হন।

বিবৃতিতে চিকিৎসক নেতৃবৃন্দ বলেন, কোনো রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধের জেরে কোনোভাবেই হাসপাতালের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠানে হামলা গ্রহণযোগ্য নয়। হাসপাতালের জরুরি বিভাগে যখন সংকটাপন্ন রোগীদের জীবন রক্ষায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করেন, তখন সেখানে সংঘর্ষ ও হামলা শুধু চিকিৎসাসেবাকে ব্যাহত করে না, বরং রোগী ও চিকিৎসাসংশ্লিষ্ট সবার জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে।

এতে আরও বলা হয়, ন্যাশনাল ডক্টরস ফোরাম এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত দাবি করছে। একই সঙ্গে হামলা ও সহিংসতার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে—সে যে পক্ষেরই হোক—আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর আহ্বান জানাচ্ছে।

স্ত্রীকে ভিডিও কলে রেখে এসপির বাংলোয় পুলিশ সদস্যের গলায় ফাঁ…
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন ২ আসামি, উঠে এল নতু…
  • ২৭ আগস্ট ২০২৬
ছবিতে হাসি এল কীভাবে, ‘স্মাইল প্লিজ’র পেছনের গল্প
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন শিক্ষা অংশীদারিত্ব আরও গভীর করার আহ্বান শিক্ষা…
  • ২৭ আগস্ট ২০২৬
৯/১১ হামলার ২৭ বছর পর শুরু হবে ‘মাস্টারমাইন্ড’ খালিদের বিচার
  • ২৭ আগস্ট ২০২৬
‘অহন ২ লাখ নিছি, সামনে ১০ লাখ নিয়াম’—দপ্তরি নিয়োগে প্রধান শ…
  • ২৭ আগস্ট ২০২৬