শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ PM
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া © সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

তিনি বলেন, গত ৮ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শিক্ষকদের বদলির বিষয়টি জানিয়েছি। বদলির জন্য নারী শিক্ষকদের ডিভোর্স হয়ে যাচ্ছে। চাকরি করে রাঙামাটি, বাড়ি হলো দিনাজপুর। একজন নারী শিক্ষকের জন্য এতদূরে চাকরি করা কষ্টকর।   

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরও বলেন, বদলির সাথে আর্থিক কোনো বিষয় জড়িয়ে নেই। পদ শূন্য রয়েছে, আপনি বদলি করে দিন। নারীরা সুন্দরভাবে চাকরি করতে পারে, সংসার করতে পারে। আমি মনে করি তাদের এটা ন্যায় দাবি এবং খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের বদলির ফল প্রকাশ করা দরকার।   

রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
  • ১৪ অক্টোবর ২০২৬
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত, শেকৃবির ক্লাস-পরীক্ষা বর্জন…
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত: অধ্যক্ষ সেলিম ভূঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬