এবার শিক্ষকদের তিন দফা আন্দোলনে সমর্থন জানালেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ PM
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদয়ী স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

বুধবার (২৮ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে শিক্ষকদের তিন দফা দাবির আন্দোলনে নিজের সমর্থনের কথা জানান শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মহাসচিব।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, 'শিক্ষক-কর্মচারীরা যে তিন দফা দাবি জানিয়েছেন, তার প্রত্যেকটি দাবি যৌক্তিক। সরকারি চাকরিজীবীরা পে-স্কেল অনুযায়ী বেতন পাচ্ছেন। এমপিওভুক্ত জনবলের পে-স্কেলের কোনো খবর নেই।'

তিনি বলেন, শিক্ষকদের বদলি দরকার। বদলি না থাকায় নারী শিক্ষকদের ডিভোর্স হয়ে যাচ্ছে। নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে শিক্ষকররা সামান্য বেতনে চাকরি করছেন। অবিলম্বে বদলির ফল প্রকাশ করতে হবে।'

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরও বলেন, সব চাকরিতে বেসিকের শতভাগ উৎসব ভাতা দেওয়া হয়। ব্যতিক্রম কেবল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেলায়। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।'

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬