ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল

১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫০ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি © টিডিসি সম্পাদিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজগুলোর ২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। এর আগে ফরম পূরণের শেষ সময় ছিল ২০ নভেম্বর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে উপপরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শহিদুল্লাহর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আগের সময়সূচি অনুযায়ী, ১৬ নভেম্বর থেকে চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। ২০ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলার কথা ছিল। নতুন বিজ্ঞপ্তিতে সেই সময়সীমা বাড়িয়ে ২২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বর্ধিত সময়ের মধ্যে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন—সব শ্রেণির পরীক্ষার্থীকে ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইগ্রেশনকৃত ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ২০২৫ সালের চতুর্থ বর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষা আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  • ১৯ নভেম্বর ২০২৬
ন্যায়বিচারের স্বার্থে ‘আইনজীবী সুরক্ষা আইন’ এখন সময়ের দাবি
  • ১৯ নভেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণে…
  • ১৯ নভেম্বর ২০২৬
চিকিৎসকদের পদায়ন-বদলি পুনর্বণ্টনে সরকারের নতুন নির্দেশনা
  • ১৯ নভেম্বর ২০২৬
কর্মসূচি থেকে নয়, রাশেদ খাঁনই পুলিশে দিয়েছেন শ্রমিক লীগ নেত…
  • ১৯ নভেম্বর ২০২৬
ছাত্রলীগের আরেক নেতাকে আটক করল জবি ছাত্রদল, পুলিশের কাছে হস…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage