বয়স বাড়ছে, কমছে মান—নানান সংকটে ধুঁকছে ১৮৬ বছরের কলেজটি

১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৪ AM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © টিডিসি সম্পাদিত

দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ আধুনিক জ্ঞান বিজ্ঞানের ধারক ও বাহক হিসেবে প্রতিষ্ঠিত হয় ১৮৪১ সালে। তখন থেকেই প্রতিষ্ঠানটিতে শুরু হয় পাশ্চাত্যের দর্শন, বিজ্ঞান এবং কলাবিদ্যা চর্চা। এখানে শুধু দেশের নয় বিদেশ থেকেও পড়তে আসতেন এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী। যার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। 

সেই গৌরবগাঁথা ইতিহাস সময়ের পরিবর্তনে ম্লান হয়ে যাচ্ছে। কলেজটিতে দেখা দিয়েছে নানাবিধ সংকট ও সমস্যা। আবাসন সংকট প্রধান সমস্যা, পরিবহন এবং রয়েছে ১৯টি বিভাগের জন্য তীব্র শ্রেণিকক্ষ সংকট, শিক্ষক স্বল্পতা, আধুনিক শিক্ষা কাঠামোর অভাব, ল্যাবের নষ্ট সরঞ্জাম, লাইব্রেরিতে আধুনিক বইয়ের স্বল্পতা এবং বিশুদ্ধ পানির সংকট সহ নানাবিধ সমস্যা। 

প্রতিষ্ঠানটির চারটি ভবনে শ্রেণি উপযোগী কক্ষ রয়েছে ৫২টি। উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ২০টি বিভাগের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর জন্য যা যথেষ্ট নয়, বলছেন শিক্ষার্থীরা। ক্লাসরুম সংকটের কারণে পরীক্ষা চলাকালে বন্ধ থাকে অন্যান্য বর্ষের ক্লাস। এছাড়াও ৮টি ছাত্রাবাসে প্রায় ২০ হাজার শিক্ষার্থীর জন্য আসন সংখ্যা রয়েছে মাত্র ১ হাজার ৩৬৪টি। তার মধ্যে ইলিয়াস হল ১৯৯৩ সালে পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখনো ভাঙার কাজ শুরু হয়নি। পাশাপাশি পরিবহন সংকটও তীব্র। একটা বাসে যতগুলো সিট থাকে, তার চেয়ে তিন গুণ বা তার অধিক শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে।

কলেজের চলমান সংকট ও প্রত্যাশা নিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফাহাদ বলেন, আমাদের ক্যাম্পাসে তীব্র আবাসন সংকট রয়েছে। মোট শিক্ষার্থীর সর্বোচ্চ ৮ থেকে ৯ শতাংশ হলে সিট বরাদ্দ পায়, বাকি অধিকাংশকেই বাইরে বড় অঙ্কের ব্যয় বহন করে থাকতে হয়।’

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হস্তক্ষেপ থেকে সরে আসল ইউজিসি

​হলের খাবারের মান ও যাতায়াত ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসের হলের ডাইনিংয়ের খাবারের মান খুবই নিম্নমানের। এই খাবার খেয়ে আমরা দিন দিন অসুস্থ হয়ে পড়ছি। পাশাপাশি পরিবহন সংকটও তীব্র, প্রতিটি বাসে আসন সংখ্যার চেয়ে তিন থেকে চার গুণ শিক্ষার্থীকে যাতায়াত করতে হয়।’

​অবকাঠামোগত উন্নয়নের প্রত্যাশা জানিয়ে আরেক শিক্ষার্থী আজিজুর রহমান পাভেল বলেন, এত পুরোনো ও ঐতিহ্যবাহী একটি কলেজ হিসেবে অবকাঠামোগত দিক থেকে এর আরও জাঁকজমকপূর্ণ হওয়ার কথা ছিল, না হওয়াটা আমাদের জন্য আক্ষেপের। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির আগমনের মাধ্যমে আমাদের হল ও একাডেমিক ভবনসহ বিদ্যমান সব কাঠামোগত পরিবর্তন হবে এমনটাই আমাদের প্রত্যাশা। 

চিত্র:Dhaka college, Dhaka 2.jpg

​আবাসন, লাইব্রেরি ও শ্রেণিকক্ষের সংকট তুলে ধরে শিক্ষার্থী মো. রাসেল ইসলাম বলেন, আমাদের আবাসন সংকট অত্যন্ত তীব্র, তাই শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। সেই সঙ্গে পরিবহন ব্যবস্থাও উন্নত করতে হবে। এ ছাড়া আমাদের লাইব্রেরিটি বেশ ছোট এবং রিডিং রুমগুলোর অবস্থাও অত্যন্ত নাজুক, এগুলোর পরিসর ও মান বাড়ানো প্রয়োজন। পাশাপাশি শ্রেণিকক্ষের সংখ্যা খুবই সীমিত হওয়ায় উচ্চমাধ্যমিকের ক্লাস শেষ হওয়ার পর অনার্সের ক্লাস শুরু করতে হয়। এসব সংকট দ্রুত সমাধান করা উচিত। 

সার্বিক বিষয়ে অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, আমরা কলেজের সার্বিক উন্নয়ন ও সংকট নিরসনের জন্য রাষ্ট্রপতির কাছে একটি মাস্টারপ্ল্যান প্রত্যাশা করি। কারণ মাস্টারপ্ল্যান হলে একটা দীর্ঘকালীন উন্নয়ন হবে। আমরা একটা স্থায়ী সমাধান চাই। একটা বিল্ডিং চাই আর সেটা হয়ে গেল এটা কোনো উন্নয়ন নয়। আশা করি উনি আমাদের এই উন্নয়নের জন্য সাহায্য করার আশাবাদ ব্যক্ত করবে। 

নিরাপদ প্রত্যাবাসনের আশায় বুক বাঁধছেন রোহিঙ্গারা
  • ১৯ নভেম্বর ২০২৬
বেগম জিয়াকে কারাগারে নেওয়ার পর বগুড়ার একটা লোকও কি রাস্তায় …
  • ১৯ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় মদ জব্দ
  • ১৯ নভেম্বর ২০২৬
৬ষ্ঠ-১৬তম গ্রেডে বিপিসিতে জনবল নিয়োগ, আবেদন আজ থেকে
  • ১৯ নভেম্বর ২০২৬
বয়স বাড়ছে, কমছে মান—নানান সংকটে ধুঁকছে ১৮৬ বছরের কলেজটি
  • ১৯ নভেম্বর ২০২৬
২ কেজি গান পাউডারসহ নিষিদ্ধ ইবি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আটক
  • ১৯ নভেম্বর ২০২৬