জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে নিবন্ধনের সময় বাড়ল

১৯ নভেম্বর ২০২৬, ০১:২৪ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৪ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধনের সময় ১০ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধনের সময়সীমা ১০ দিন বাড়ানো হয়েছে। নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটিতে প্রতিবেদন দেওয়ার শর্তে আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ সময় বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
  • ১৯ নভেম্বর ২০২৬
১০ হাজার কনস্টেবল নিয়োগের পথে পুলিশ, যোগ্যতা এসএসসি পাস
  • ১৯ নভেম্বর ২০২৬
তালিকা মন্ত্রণালয়ে, শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে …
  • ১৯ নভেম্বর ২০২৬
বাগেরহাটে বিএনপির কার্যালয়ে আগুন, মহাসড়কে গাছ ফেলে যান চলাচ…
  • ১৯ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে নিবন্ধনের সময় বাড়ল
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage