তালিকা মন্ত্রণালয়ে, শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৯ PM
ড. আ ন ম এহছানুল হক মিলন

ড. আ ন ম এহছানুল হক মিলন © সৌজন্যে প্রাপ্ত

দেশের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকার কর্তৃক জাতীয়করণের নীতিগত উদ্যোগ বা কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ইতোমধ্যেই কলেজগুলোর প্রস্তুত তালিকা মন্ত্রণালয়ে এসেছে বলেও জানান তিনি। শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের পর তা চূড়ান্ত হবে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনের বৈঠকে লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

মন্ত্রী জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শতবর্ষী বিদ্যালয়ের তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে মুন্সীগঞ্জ জেলার সিরাদিখান ও শ্রীনগর উপজেলার শতবর্ষী বিদ্যালয়গুলোকে সরকারিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২১ সেপ্টেম্বর দেশের শতবর্ষী স্কুলের তালিকা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ তালিকা ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এই তালিকা থেকে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে।

মাউশির পাঠানো স্কুলের তালিকা বিশ্লেষণে দেখা গেছে, মোট ৮০৮টি প্রতিষ্ঠানের তালিকা পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের প্রতিষ্ঠান। ঢাকা বিভাগের ১৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান তালিকায় স্থান পেয়েছে। এ ছাড়া চট্টগ্রামের ১৫৯টি, খুলনার ১২৬, রাজশাহীর ১০১, ময়মনসিংহের ৭৪, বরিশালের ৬৯, রংপুরের ৬৯ এবং সিলেট বিভাগের ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান তালিকায় স্থান পেয়েছে।

এরও আগে গত ২৫ আগস্ট শতবর্ষী স্কুল ও কলেজের তালিকা প্রস্তুত করতে মাউশিকে নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
  • ১৯ নভেম্বর ২০২৬
১০ হাজার কনস্টেবল নিয়োগের পথে পুলিশ, যোগ্যতা এসএসসি পাস
  • ১৯ নভেম্বর ২০২৬
তালিকা মন্ত্রণালয়ে, শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে …
  • ১৯ নভেম্বর ২০২৬
বাগেরহাটে বিএনপির কার্যালয়ে আগুন, মহাসড়কে গাছ ফেলে যান চলাচ…
  • ১৯ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে নিবন্ধনের সময় বাড়ল
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage