কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ PM
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যা © টিডিসি ছবি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  বুধবার (১৮ নভেম্বর) রাতে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আশরাফ আলী দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং গোপরেখী ধরপাড়ার সোহরাব আলী ব্যাপারীর ছেলে। তবে নিহতের মামা আছির উদ্দিন জানান, আশরাফ আওয়ামী লীগের সমর্থক ছিলেন। তবে দলের কোনো পদ-পদবি ছিল না তার।

তিনি আরও বরেন, বুধবার রাত ১০টার দিকে স্থানীয় একটি দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। এ সময় একদল দুর্বৃত্ত পেছন থেকে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন জানান, বুধবার রাতে গোপরেখী দরপাড়া গ্রামে আশরাফ আলী নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  • ১৯ নভেম্বর ২০২৬
ন্যায়বিচারের স্বার্থে ‘আইনজীবী সুরক্ষা আইন’ এখন সময়ের দাবি
  • ১৯ নভেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণে…
  • ১৯ নভেম্বর ২০২৬
চিকিৎসকদের পদায়ন-বদলি পুনর্বণ্টনে সরকারের নতুন নির্দেশনা
  • ১৯ নভেম্বর ২০২৬
কর্মসূচি থেকে নয়, রাশেদ খাঁনই পুলিশে দিয়েছেন শ্রমিক লীগ নেত…
  • ১৯ নভেম্বর ২০২৬
ছাত্রলীগের আরেক নেতাকে আটক করল জবি ছাত্রদল, পুলিশের কাছে হস…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage