গোপালগঞ্জে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ

১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৮ PM
গোপালগঞ্জের বিভন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ।

গোপালগঞ্জের বিভন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ। © টিডিসি ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। এতে দূরপাল্লার ও স্থানীয় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী ও সমর্থক উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও উপজেলা চত্বরে জড়ো হন। সেখানে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাঁদের হাতে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র দেখা যায়।

উপজেলার কলাবাড়ি, সাদুল্লাপুর, রামশীল, বান্ধাবাড়ী, শুয়াগ্রাম, আমতলী, হিরণ, কুশলা, পিঞ্জুরী, রাধাগঞ্জ ও কান্দি ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন দলটির নেতাকর্মীরা।

অন্যদিকে, লকডাউন কর্মসূচি সফল করতে উপজেলার মাঝবাড়ী, ওয়াপদারহাট, মনসাবাড়ী, রাধাগঞ্জ ও ভাঙ্গারহাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে এসব সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি স্থানীয় পর্যায়েও কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

এদিকে, কর্মসূচিকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের অবস্থান নিতে দেখা গেছে। বিভিন্ন হাটবাজারও বন্ধ রয়েছে। ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

বিএনপি বিপদে পড়ে চিৎকার করছে— মুঝে বাঁচাও, বাঁচাও!
  • ১৯ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধনে সভা, প্রাধান্য প…
  • ১৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, গাছের গুঁড়ি ফেলে স…
  • ১৯ নভেম্বর ২০২৬
গাড়ি থামিয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর…
  • ১৯ নভেম্বর ২০২৬
মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী কারাগারে
  • ১৯ নভেম্বর ২০২৬
‘আপা, আপনার সঙ্গে কথা বলতে চাই’— নাহিদের মেসেজ সিন করলেন না…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage