২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক

১২ জুন ২০২৬, ০৪:০৩ PM , আপডেট: ১২ জুন ২০২৬, ০৪:১৪ PM
আটককৃত দুই যুবক

আটককৃত দুই যুবক © টিডিসি ফটো

ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) দুপুরে নলছিটি ফেরিঘাট এলাকার একটি আবাসন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নলছিটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনিচ সরদারের ছেলে মো. শাহিন সরদার (৩২) এবং একই এলাকার সহিদ সরদারের ছেলে মো. ইমন সরদার। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর আলম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন : ডলারের চাপে কাঁপছে এশিয়ার মুদ্রা, ‘অফশোর যুদ্ধ’ ঠেকাতে মরিয়া কেন্দ্রীয় ব্যাংকগুলো

নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬