কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশে হাঁটছিলেন শিক্ষার্থী, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

০৯ জুন ২০২৬, ০৯:২৭ PM , আপডেট: ০৯ জুন ২০২৬, ১০:১৭ PM
কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছে এক তরুণ

কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছে এক তরুণ © এআই সৃষ্ট ছবি

কানে হেডফোন লাগিয়ে হাঁটছিলেন চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পাশ দিয়ে। এ সময় ট্রেনের হুইসেলও শুনতে পারেননি। এতে ট্রেনের ধাক্কায় মো. টিপু (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারদোনা গ্রামের শরিফ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. টিপু কক্সবাজার জেলার চাকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে। তিনি কয়েকদিন আগে বারদোনা গ্রামের শরিফ পাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি হারবাং আদর্শ একাডেমির শিক্ষার্থী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে নিহত তরুণের মামা মো. খলিল বলেন, ‘আমি আসরের নামাজ পড়ে বের হয়ে দেখি কক্সবাজারগামী একটি ট্রেন অবিরত হুইসেল বাজিয়ে ছুটে চলছে। তখন দৌড়ে গিয়ে রেললাইনে কাউকে দেখতে না পেয়ে ফিরে আসি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, আমার ভাগিনা টিপু কানে হেডফোন দিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে আসা ট্রেনের হুইসেল ও শব্দ শুনতে পায়নি।’ 

আরও পড়ুন: সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকচাপায় ছাত্রদল-যুবদলের ২ নেতা নিহত

তিনি বলেন, ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মংইউ মারমা বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে এখনো কেউ আমাদেরকে জানায়নি। তবে চট্টগ্রাম থেকে আগত কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস বিকাল সাড়ে ৫টার দিকে সাতকানিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করেছিল।’

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9