রেললাইনে উঠে গেল ট্রাক, অতঃপর...

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ PM
ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক © টিডিসি

ময়মনসিংহের ত্রিশালে রেললাইনে উঠে পড়া একটি ট্রাককে ধাক্কা দিয়েছে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন। এতে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি। এ ঘটনায় আহত হয়েছে ট্রাকচালক।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ত্রিশাল উপজেলার ফাতেমা নগর-বানিপাড়া স্টেশনের কালীর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় আহত ট্রাকচালকের নাম পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি সত‍্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে আন্তঃনগর ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ একটি ট্রাক রেললাইনে উঠে পড়ে। এতে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে ছিটকে পড়ে। এতে ট্রাকচালক আহত হলেও ট্রেন চলাচল ব‍্যাহত হয়নি। বতর্মানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬