গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬ PM
গফরগাঁও রেলস্টেশন

গফরগাঁও রেলস্টেশন © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন শেখ (৫৯) নামের এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে পৌর শহরের শিলাসী কাদের কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. মহিউদ্দিন শেখ পৌরসভার শিলাসী এলাকার বাসিন্দা। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য।

বিষয়টি  নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন। তিনি বলেন, জোহরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন মহিউদ্দিন শেখ। দুপুর আড়াইটার দিকে শিলাসী কাদের কমিউনিটি সেন্টারের সামনে পর্যন্ত এসে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় জামালপুরের দেওয়ানগঞ্জগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশে কম অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক স…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাহুল-তামান্না-জাহিদকে নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬