‘দোকানে বিএনপির লোক বসবি না’, বোমাসদৃশ বস্তু ও চিরকুট পাঠিয়ে হুমকি

১৭ জুন ২০২৬, ১১:৩০ AM , আপডেট: ১৭ জুন ২০২৬, ১১:৩৭ AM
মেহেরপুরের গাংনী উপজেলায় একটি দোকানের সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করা হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি দোকানের সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করা হয়েছে © সংগৃহীত ও সম্পাদিত

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও বিএনপিবিরোধী হুমকিসংবলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দোকানটির মালিক একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম। উদ্ধারকৃত চিরকুটে লেখা ছিল, ‘এই দোকানে বিএনপির কোনো লোক বসববি না। যারা বসবি তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না।’

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান শরিফুল ইসলাম। বুধবার সকালে দোকান খুলতে এসে তিনি দোকানের সামনে একটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পান। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগী ও স্থানীয়রা পুলশে খবর দিলে, গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি জব্দ করে।

দোকান মালিক শরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সকালে দোকান খুলতে এসে সামনে বোমাসদৃশ একটি বস্তু ও চিরকুট দেখতে পাই। বিষয়টি দেখে ভয় পেয়ে যাই। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দিলে তারা এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ধরনের কাজ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ’

আরও পড়ুন : দুই ঘণ্টার মধ্যেই সরানো হলো গোবিপ্রবির প্রধান ফটকের টিনের বেড়া

জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি। এদিকে ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ বলছে, বোমাসদৃশ বস্তুটির প্রকৃতি এবং ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত আছে।

পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950