দুই ঘণ্টার মধ্যেই সরানো হলো গোবিপ্রবির প্রধান ফটকের টিনের বেড়া

১৬ জুন ২০২৬, ০৭:১৭ PM , আপডেট: ১৭ জুন ২০২৬, ১২:১৯ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত © টিডিসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের নির্মাণকাজ দীর্ঘ ছয় বছরেও সম্পন্ন না হওয়া এবং ফটকের এক পাশে টিনের অস্থায়ী বেড়া পড়ে থাকা নিয়ে সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসে প্রতিবেদন প্রকাশের মাত্র দুই ঘণ্টার মধ্যেই টিনের বেড়া অপসারণ করেছেন একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ জুন) ডেইলি ক্যাম্পাসে ‘গোবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে টিনের বেড়া’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে প্রধান ফটকের অসমাপ্ত অবস্থা, সৌন্দর্যবর্ধন কাজের স্থবিরতা, জলাবদ্ধতা এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা টিনের অস্থায়ী বেড়ার বিষয়টি তুলে ধরা হয়।

সংবাদ প্রকাশের পরপরই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে প্রধান ফটকে জড়ো হন। পরে তারা নিজ উদ্যোগে ফটকের এক পাশে দীর্ঘদিন ধরে থাকা টিনের বেড়া খুলে ফেলেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা জানান, বহুদিন ধরে ফটকের সামনে টিনের বেড়া পড়ে থাকায় বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট হচ্ছিল এবং শিক্ষার্থীদের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।

উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে থেকে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয় কুমার মণ্ডল বলেন, ‘মেইন গেটের এই টিনের বেড়ার কারণে আমরা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হই। সম্প্রতি সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি নতুন করে আলোচনায় আসার পর আমরা নিজেরাই টিনের বেড়া অপসারণের উদ্যোগ নিয়েছি।’

আরও পড়ুন: জাতীয় অধ্যাপক নিয়োগ সুপারিশে শিক্ষামন্ত্রীকে চেয়ারম্যান করে ৪ সদস্যের কমিটি

মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ‘২০০১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত প্রশাসন প্রধান ফটকের কাজ সম্পূর্ণ করতে পারেনি। এর আগেও এক মাসের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বারবার আশ্বাসের পরও গেইটের কাজ সম্পন্ন না করে এর একাংশ টিনের বেড়াজাল দিয়ে বন্ধ করে রাখা হয়। এই দীর্ঘসূত্রতা ও অবহেলার প্রতিবাদে আমরা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে টিনের বেড়াজাল অপসারণ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে গেইটের নির্মাণকাজ সম্পন্ন করুক এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটাক।’

উল্লেখ্য, এর আগে প্রধান ফটকের অসমাপ্ত কাজ নিয়ে প্রকাশিত সংবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর জানিয়েছিলেন, ফটকের একপাশে থাকা টিনের বেড়া তিন থেকে চার দিনের মধ্যে অপসারণ করা হবে। তবে সেই ঘোষণার আগেই সংবাদ প্রকাশের মাত্র দুই ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের উদ্যোগে টিনের বেড়া সরিয়ে ফেলা হয়।

শিক্ষার্থীদের দাবি, শুধু টিনের বেড়া অপসারণ করলেই হবে না; দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রধান ফটকের নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের অবশিষ্ট কাজও দ্রুত সম্পন্ন করতে হবে। তাদের মতে, একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার শুধু যাতায়াতের পথ নয়, এটি প্রতিষ্ঠানের পরিচয় ও মর্যাদার প্রতীক। তাই ফটকটির পূর্ণাঙ্গ ও নান্দনিক রূপ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি: আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাদের পলেস্তারা পড়ে হল সংসদ নেতা আহত, অল্পের জন্য রক্ষা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9