গোবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি: ১০ হাজার শিক্ষার্থীর জন্য ২০০ আসন

০৭ মে ২০২৬, ০৫:১৩ PM
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি © টিডিসি

শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বাড়েনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরির আসন সংখ্যা। প্রায় ১০ হাজার শিক্ষার্থীর বিপরীতে মাত্র ২০০ আসন। এ ছাড়া অপর্যাপ্ত ইন্টারনেট সুবিধা ও প্রয়োজনীয় বইয়ের সংকটে লাইব্রেরিতে পড়াশোনার অনুকূল পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীরা পড়াশোনার অনুকূল পরিবেশ থেকে বঞ্চিত হয়ে দিন দিন লাইব্রেরিবিমুখ হয়ে পড়ছে।

লাইব্রেরিতে বর্তমানে প্রায় ৩৬ হাজারের বেশি বই থাকলেও নিয়মিত কোর্সভিত্তিক সব বই পাওয়া যায় না। বিশেষায়িত বইয়েরও রয়েছে তীব্র সংকট। নেই কোনো আন্তর্জাতিক জার্নাল, ই-বুক অ্যাপস কিংবা পর্যাপ্ত ডিসপ্লে সিস্টেম। শিক্ষকদের জন্য অ্যান্টি-প্লেজিয়ারিজম সফটওয়্যারও এখনো চালু হয়নি। শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নেই কোনো কম্পিউটার, প্রিন্টার বা ফটোকপি মেশিন।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা গাদাগাদি করে বসে পড়াশোনা করছেন। দুই চেয়ারের মাঝে পর্যাপ্ত ফাঁকা জায়গা না থাকায় কেউ উঠলে পুরো রুমে শব্দ ছড়িয়ে পড়ে। পর্যাপ্ত বই ও প্রযুক্তিগত সুবিধার অভাব, পাশাপাশি বাজেট সংকটের কারণে শিক্ষার্থীরা পড়াশোনার উপযোগী পরিবেশ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীরা দ্রুত লাইব্রেরির আসন সংকট সমাধান, ইন্টারনেট সেবার মানোন্নয়ন, চাহিদা অনুযায়ী বই সরবরাহ, জব কর্নার স্থাপন এবং লাইব্রেরির আধুনিকায়নের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রনি সরকার বলেন, ‘গবেষণা ও পড়াশোনায় উদ্বুদ্ধ হতে লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও লাইব্রেরির আসন বাড়ছে না। অনেক সময় পড়তে এসে জায়গা না পেয়ে ফিরে যেতে হয়। এ ছাড়া পর্যাপ্ত ইন্টারনেট সুবিধা নেই। দ্রুত এসব সমস্যার সমাধান চাই।’

অভিযোগ জানিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী ইয়াসিন আলী বলেন, ‘লাইব্রেরিতে পর্যাপ্ত বই নেই। নিয়মিত পাঠ্যবইয়ের বাইরে বইয়ের সংগ্রহ খুবই কম। এ ছাড়া লাইব্রেরিতে নিরিবিলি পরিবেশের অভাব রয়েছে। আশপাশের হইচইয়ের কারণে পড়াশোনায় মনোযোগ নষ্ট হয়। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও লাইব্রেরির আধুনিকায়নের দাবি জানাই।’

লাইব্রেরির এসব সংকট নিয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান নাসিরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে জায়গা ও জনবল সংকটের কারণে কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে। ৪ তলা ভবনের পরিকল্পনা থাকলেও বর্তমানে ২ তলা ভবনে কার্যক্রম চলছে। এছাড়া অটোমেশন ব্যবস্থা না থাকায় অনেক কাজ ম্যানুয়ালি করতে হচ্ছে। পর্যাপ্ত বাজেটের অভাবে উন্নয়ন সম্ভব হচ্ছে না। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকলেও সপ্তাহে ১৩টি শিফট পরিচালনায় জনবল সংকট কর্মীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তবে সব সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ‘এসব বিষয় বাজেটের সঙ্গে সম্পর্কিত। সবখানেই বাজেট হ্রাস করা হচ্ছে, যার কারণে এখন অনেক কাজ করা সম্ভব হচ্ছে না। তারপরও অনেক বিষয় আমলে নেওয়া হয়েছে। বই কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে। আসবাবপত্রের বিষয়গুলোও ধীরে ধীরে দেখা হবে। তবে সবকিছুই বাজেটের ওপর নির্ভরশীল। এ অর্থবছরের বাজেট ইতোমধ্যে শেষ।’

উল্লেখ্য, ২০১৪ সালে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্নে ১ হাজার ৪০০ বই নিয়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে লাইব্রেরিতে একাডেমিক বই, মুক্তিযুদ্ধভিত্তিক বই, গল্প-উপন্যাসসহ মোট ৩৬ হাজার ১৫২টি বই রয়েছে। এ ছাড়া রয়েছে ১ হাজার ৫০০টি প্রিন্ট জার্নাল এবং ৫০০টি ম্যাগাজিন।

গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি: আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাদের পলেস্তারা পড়ে হল সংসদ নেতা আহত, অল্পের জন্য রক্ষা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9