গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের আত্মপ্রকাশ

২০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ AM , আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ১২:২৩ PM
ড. মাহবুব হাসান ও ড. এস এম আহসান সৌরভ

ড. মাহবুব হাসান ও ড. এস এম আহসান সৌরভ © সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের (সাদা দল) ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসান ও সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. এস এম আহসান (সৌরভ)।

রবিবার (১৯ এপ্রিল) প্রকাশিত এক তালিকায় এই ৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক হিসেবে ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম। 

সদস্য হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহ্ফুজা আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. বুলু রহমান এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এস এম ফজলে রাব্বী।

এ বিষয়ে সাদা দলের আহ্বায়ক ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসান বলেন, ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করার প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি সুস্থ, গণতান্ত্রিক ও সহনশীল একাডেমিক পরিবেশ গড়ে তুলতে সকল শিক্ষককে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। শিক্ষক সমাজের ন্যায্য অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এই পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬