এক শিক্ষক দিয়ে চলছে গোবিপ্রবির ট্যুরিজম বিভাগ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

০৪ মে ২০২৬, ০৮:৫৬ AM
গোবিপ্রবি

গোবিপ্রবি © সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (৩ মে, ২০২৬) উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে তারা এ দাবি জানান।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বর্তমানে বিভাগের প্রায় ২৮০ জন শিক্ষার্থীর বিপরীতে মাত্র একজন স্থায়ী শিক্ষক দায়িত্ব পালন করছেন। দীর্ঘ প্রায় ৮ বছর ধরে নতুন কোনো স্থায়ী শিক্ষক নিয়োগ না হওয়ায় বিভাগের নিয়মিত ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে শিক্ষা কার্যক্রম প্রায় স্থবির অবস্থায় রয়েছে বলে তারা জানান।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ২০২৫ সালের ১৪ জুলাই ৪ জন স্থায়ী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। রিজেন্ট বোর্ডের অনুমোদন ও নিয়োগপ্রাপ্তদের যোগদান নিয়ে অনিশ্চয়তা থাকায় তারা তাদের মৌলিক শিক্ষাগত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন।

শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার মধ্যে চলমান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন, ৫ মে ২০২৬ এর মধ্যে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিশ্চিত, ভবিষ্যতে আরও অন্তত ৫ জন শিক্ষক নিয়োগ এবং বিভাগে একটি আধুনিক মাল্টিপারপাস হসপিটালিটি ল্যাব স্থাপনের দাবি জানান।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন এমবিএ ব্যাচের শিক্ষার্থী মো. মোজাম্মেল বিশ্বাস। শিক্ষার্থীদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও এখনো কোনো দৃশ্যমান সমাধান আসেনি, ফলে তাদের শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

নুরুল ইসলাম হত্যার এজাহার নিয়ে ক্ষোভ স্বজনদের , মূল হোতাদের…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬