থানায় হামলার ভিডিও ফেসবুকে দিয়ে উল্লাস, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

২৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ AM
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী জয়নাল মুন্সী ওরফে জিসানকে (২৮) গ্রেপ্তার।

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী জয়নাল মুন্সী ওরফে জিসানকে (২৮) গ্রেপ্তার। © সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ভিডিও ফেসবুকে প্রকাশ করে উল্লাস করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী জয়নাল মুন্সী ওরফে জিসানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নগরকান্দার পুরাপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে প্রায় এক মাস আগে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি জয়নাল মুন্সী। ওই মামলায় তাঁকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তারের পর তাঁর মোবাইল ফোন পরীক্ষা করে ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিও ফেসবুকে প্রকাশ করে তিনি উল্লাস করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

জয়নাল মুন্সীর গ্রামের বাড়ি নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামে। মুকসুদপুর উপজেলা সদরেও তাঁদের একটি বাড়ি রয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ বলেন, নগরকান্দা থানায় দায়ের করা একটি মামলায় জয়নাল মুন্সীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ৮ম চালান
  • ২৪ নভেম্বর ২০২৬
রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২৪ নভেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান ভারতে নির্বাসিত হাসিনা, চেয়েছেন …
  • ২৪ নভেম্বর ২০২৬
থানায় হামলার ভিডিও ফেসবুকে দিয়ে উল্লাস, নিষিদ্ধ ছাত্রলীগ কর…
  • ২৪ নভেম্বর ২০২৬
আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প…
  • ২৪ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
  • ২৪ নভেম্বর ২০২৬