ময়লার ভাগাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

১২ জুন ২০২৬, ০৪:২৪ PM , আপডেট: ১২ জুন ২০২৬, ০৪:২৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন এমসি বাজার এলাকায় একটি ময়লার ভাগাড় থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) সকাল ৭টার দিকে মহাসড়কের পাশে অবস্থিত আদিব ডাইং কারখানার সামনের ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী ময়লার ভাগাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মাওনা হাইওয়ে থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, যুবককে অন্য কোথাও হত্যার পর মরদেহটি ঘটনাস্থলে এনে ফেলে রাখা হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

স্থানীয় শ্রমিক রতন জানায়, ‘সকালে আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করে।’

আরও পড়ুন : ডলারের চাপে কাঁপছে এশিয়ার মুদ্রা, ‘অফশোর যুদ্ধ’ ঠেকাতে মরিয়া কেন্দ্রীয় ব্যাংকগুলো

পুলিশ সূত্রে জানা গেছে, ‘নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধারের পর পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের অগ্রগতি ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬