গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার ৩৭ গ্যাস সিলিন্ডার

১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ PM
অবৈধভাবে মজুত করা ১ হাজার ৩৭৭ বস্তা সার ও ৩৭টি উদ্ধার করেছে প্রশাসন

অবৈধভাবে মজুত করা ১ হাজার ৩৭৭ বস্তা সার ও ৩৭টি উদ্ধার করেছে প্রশাসন © টিসিডি ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া মাঠপাড়ায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৩৭৭ বস্তা সার উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১১ ঘণ্টার অভিযানে একটি সার বিক্রির প্রতিষ্ঠানসহ বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে এসব সার উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয় ৩৭টি গ্যাস সিলিন্ডারও। বাড়ির গোয়ালঘর, রান্নাঘর ও বিচালির গাদার মধ্যেও লুকিয়ে রাখা হয়েছিল বস্তাভর্তি সার।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে হাটবোয়ালিয়া-গাংনী সড়কে অবস্থিত হুছাইন স্টোরে অভিযান শুরু করে প্রশাসন। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ৯৪৩ বস্তা সার উদ্ধার করা হয়। পরে নগরবোয়ালিয়া এলাকার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বাড়ির গোয়ালঘর, রান্নাঘর, বিচালির গাদা ও বিভিন্ন গোপন স্থান থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণ সার। দিনভর অভিযান শেষে সব মিলিয়ে ১ হাজার ৩৭৭ বস্তা সার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে। হুছাইন স্টোরসহ বিভিন্ন স্থান থেকে মোট ১ হাজার ৩৭৭ বস্তা সার উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিদুল ইসলামের গোডাউনসহ এলাকার বিভিন্ন বাড়িতে এসব সার মজুত করে রাখা হয়েছিল। বাইরে থেকে সাধারণ বসতবাড়ি মনে হলেও ভেতরে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল সারের বস্তা। গোয়ালঘর, রান্নাঘর ও বিচালির গাদার মতো স্থানেও সার মজুতের বিষয়টি সামনে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযানকালে সারের পাশাপাশি ৩৭টি গ্যাস সিলিন্ডারও জব্দ করা হয়। এসব সিলিন্ডার জব্দ করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল।

অভিযানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল ও উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা খাদেমুল বাশার। এ ছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযানে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হুছাইন স্টোরের মালিক মহিদুল ইসলাম পলাতক রয়েছেন। উদ্ধার করা সারের উৎস, কী উদ্দেশ্যে এসব সার বিভিন্ন স্থানে মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950