ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণের শব্দ

১০ নভেম্বর ২০২৬, ০১:৫৯ PM
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা © সংগৃহীত

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে হরতালের সমর্থনে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরের কোনো এক সময়ে এ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ব্যানার হাতে নিয়ে টায়ার জ্বালিয়ে স্লোগান দেন তারা। পাশাপাশি কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়।

জানা যায়, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের পক্ষে মিছিলটি বের করা হয়। এতে ২০ থেকে ২৫ জন নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। অন্যদের মুখও দেখা যায়। এ সময় অধিকাংশের হাতে বাঁশের লাঠি দেখা গেছে।

মিছিলের একটি ভিডিওতে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি হোসাইন মো. ফরহাদকে বক্তব্য দিতে দেখা যায়। তিনি বলেন, ‘আজকের এই হরতাল আপনারা সমর্থন করুন। ঝিনাইদহবাসীর পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা ঘরে থাকুন। রাস্তায় গাড়ি বের করবেন না। নিজ গৃহে অবস্থান করুন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’

এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ‘লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে হলে লড়তে হবে, এ লড়াইয়ে জিতবে কারা—বঙ্গবন্ধুর সৈনিকেরা’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি শেখ হাসিনা ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের পক্ষেও স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, মিছিলের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। মিছিলটি পুরোনো কোনো সময়েরও হতে পারে। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

দুধ, দই, পনিরেও বিষ! গবেষণায় মিলল ভয়ংকর তথ্য
  • ১০ নভেম্বর ২০২৬
এইচএসসি পাসেই মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, আটক ১০ 
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণ, দুজন গুরুতর আহত
  • ১০ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের লোগো উন্মোচন
  • ১০ নভেম্বর ২০২৬
তিন জেলায় বিজিবি মোতায়েন
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950