নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উৎপাদনের লক্ষ্য

১২ নভেম্বর ২০২৬, ০১:২৯ PM
কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের চিনিকল

কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের চিনিকল © সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনায় দেশের ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের চিনিকলে আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৬-২৭ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম। আধুনিকায়নের পর নতুন মিলে এবারই প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। চলতি মৌসুমে ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৮০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নতুন মিলে মাড়াই কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে মিল এলাকার কৃষকদের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে আখের আবাদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চিনিকলের সিডিও ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে যোগাযোগ করছেন এবং আখ চাষে উদ্বুদ্ধ করছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. সামছুজ্জামান সুরুজের উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিবছর ১ সেপ্টেম্বর আখ রোপণ মৌসুম শুরু হয়। বর্তমান সরকার কৃষকবান্ধব। এ বছর আখ চাষে কৃষকদের ভর্তুকি দেওয়ার পাশাপাশি আখের মূল্যও বাড়ানো হয়েছে। এতে কৃষকদের মধ্যে আখ চাষের আগ্রহ বাড়ছে। আগামীতে এ আগ্রহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, কৃষকদের ভর্তুকি ও আখের ন্যায্যমূল্য নিশ্চিত করার মাধ্যমে দেশের চিনি শিল্পকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। অন্যদিকে কৃষকদের সহযোগিতা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে চিনিকল কর্তৃপক্ষও নানা উদ্যোগ নিয়েছে।

চিনিকল কর্তৃপক্ষের প্রত্যাশা, আধুনিকায়নের পর নতুন মিলে মাড়াই কার্যক্রম শুরু হলে উৎপাদন সক্ষমতা বাড়বে। পাশাপাশি কৃষকেরা আখ চাষে আরও উৎসাহিত হবেন। এর মধ্য দিয়ে কেরু চিনিকলের উৎপাদন কার্যক্রমে নতুন গতি আসবে।

ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি সাড়ে ৬ আবেদন, কোন ইউনিটে কত?
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950