এফসিপিএস প্রশিক্ষণ

ভাতা পাবেন মাত্র এক হাজার প্রশিক্ষণার্থী, দুই বছর থাকতে হবে নিজ উপজেলায়

০২ জুন ২০২৬, ০৬:২৪ PM , আপডেট: ০৪ জুন ২০২৬, ১২:০৩ AM
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস © টিডিসি ফটো

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অধীনে এফসিপিএস প্রথম পর্বের বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়ন ও ভাতা প্রদানে নতুন নিয়ম করেছে সরকার। এখন থেকে প্রথম পর্বে উত্তীর্ণ এক হাজার প্রশিক্ষণার্থী ভাতা পাবেন। এছাড়া পাঁচ বছরের প্রশিক্ষণকালে দুই বছর নিজ উপজেলায় কর্মরত থাকতে হবে।

গত ১৯ মে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে সহকারী সচিব (বিকল্প কর্মকর্তা) শাহ জালাল মালিক স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। জানা গেছে, গত ১২ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব উত্তীর্ণ প্রশিক্ষণার্থী পদায়নের ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নির্ধারিত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাটাগরি বিন্যাস অনুসরণ করতে হবে। ‘এ’ ক্যাটাগরির মেডিকেল কলেজ হাসপাতালে প্রতি সেশনে প্রতিটি ইউনিটে নতুন প্রশিক্ষণার্থী পদায়ন করা হবে সর্বোচ্চ ৬ জন, তবে একসঙ্গে কোন অবস্থাতেই একটি ইউনিটে ২৪ জনের বেশি ১ম পর্বের প্রশিক্ষণার্থী থাকবে না।

অর্থাৎ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীর অনুপাত ‘এ’ ক্যাটাগরি প্রতিষ্ঠানে হবে ১:২৪। একই হারে ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরি প্রতিষ্ঠানে ১:২০ এবং ‘ডি’ ক্যাটাগরি প্রতিষ্ঠানে হবে ১:১৬।

এছাড়া প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত অর্গানোগ্রাম অনুযায়ী প্রতি ইউনিটে শিক্ষকের সংখ্যা নির্ধারিত হবে এবং শুধুমাত্র ইউনিট প্রধানের তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থী প্রদান করা হবে। প্রশিক্ষক হিসেবে শুধুমাত্র অধ্যাপক ও সহযোগী অধ্যাপক (এফসিপিএস ও সমমান) এবং সদর হাসপাতালের কনসালটেন্ট বিবেচিত হবেন, তবে এফসিপিএস ও সমমান ডিগ্রিধারী সহকারী অধ্যাপক উপযুক্ত নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক ইউনিট প্রধান হিসেবে ঘোষিত হলে তার তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থী প্রদান করা যাবে। এছাড়া এফসিপিএস প্রথম পর্ব উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মেধা ও পছন্দের ভিত্তিতে অটোমেশন পদ্ধতিতে পদায়ন নিশ্চিত করতে হবে। অটোমেশন পদ্ধতির বাইরে হাসপাতালের পরিচালকরা কোন প্রশিক্ষণার্থী গ্রহণ করতে পারবেন না।

চিঠিতে বলা হয়েছে, প্রশিক্ষণার্থীরা নিজ উপজেলায় ৫ বছরের মধ্যে অন্যূন দুই বছর ৫ বছরের মধ্যে কাজ করবেন বা প্রশিক্ষণে থাকবেন। তবে প্রতি সেশনে সর্বোচ্চ এক হাজার জন প্রশিক্ষণার্থীকে সরকারি ভাতাপ্রাপ্ত প্রশিক্ষণার্থী হিসেবে মেধাভিত্তিক এনরোলমেন্ট করা হবে। মেধার ভিত্তিতে অটোমেশন পদ্ধতিতে নির্বাচিত প্রশিক্ষণার্থী ব্যতীত কেউ ভাতার জন্য বিবেচিত হবেন না।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় স্বার্থ বিবেচনায় প্রশিক্ষণার্থী পদায়নের ক্ষেত্রে অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, অ্যানেস্থেসিওলজি, ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি, হেমাটোলজি, সাইকিয়াট্রি, ট্রান্সফিউশন মেডিসিন, ফ্যামিলি মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, রেডিওথেরাপি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিষয়কে অগ্রাধিকার দেয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য বিষয়ের প্রশিক্ষণার্থীদের অবশিষ্ট আসনের বিপরীতে পছন্দ ও মেধাক্রম অনুযায়ী পদায়ন করা হবে এবং এই প্রক্রিয়ায় যারা নির্বাচিত হতে ব্যর্থ হবেন, তারা পরবর্তী সেশনে অগ্রাধিকার পাবেন।

তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ও গাইনি অ্যান্ড অবস বিষয়ে অতিরিক্ত প্রশিক্ষণার্থী সমন্বয় না হওয়া পর্যন্ত নতুন পদায়ন বন্ধ থাকবে। 

উল্লেখ্য, এফসিপিএস বেসরকারি প্রশিক্ষণার্থীদের জন্য ভাতা গ্রহণে বেশ কিছু শর্ত আরোপ করা হয়। এর মধ্যে বাইরে চেম্বার না করা, অন্য হাসপাতালে চাকরি না করা বা অন্য কোনো আয়ের উৎস না থাকা উল্লেখযোগ্য। এফসিপিএস প্রশিক্ষণার্থী সংক্রান্ত নতুন নিয়মের বিষয়ে জানতে চাইলে বিসিপিএস সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল ছুটিতে রয়েছেন বলে জানিয়েছেন। 

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি সম্পর্কে কোনো তথ্য তার জানা নেই। প্রতিষ্ঠানটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9