জুলাই সেশনে এফসিপিএস-এমসিপিএস পরীক্ষায় আবেদন আহ্বান বিসিপিএসের

২৫ মার্চ ২০২৬, ০৪:২৩ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৪:৩১ PM
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স © সংগৃহীত

জুলাই-২০২৬ সেশনের এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষার জন্য আবেদন আহ্বান করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। আগ্রহী চিকিৎসকরা অনলাইনে বিসিপিএসের পরীক্ষা ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করতে পারবেন। আজ বুধবার (২৫ মার্চ) বিসিপিএস সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এফিসিপিএস পার্ট-১ ও মিডটার্ম পরীক্ষার জন্য অনলাইন নিবন্ধন ও ফি জমা দেওয়ার সময় ২৯ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত। আর প্রিলিমিনারি এফসিপিএস, এফসিপিএস (ফাইনাল) ও এমসিপিএস পরীক্ষার ক্ষেত্রে নিবন্ধনের সময়সীমা ২৯ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এছাড়া পার্ট-১ ও মিডটার্ম পরীক্ষার ফি আগামী ২৯ এপ্রিলের মধ্যে প্রত্যাহারের সুযোগ রয়েছে। অপর পরীক্ষার ক্ষেত্রে প্রত্যাহারের শেষ সময় ২৫ মে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার ফি পরিশোধ করতে হবে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। এ বছর এফসিপিএস ফেলোশিপ প্রোগ্রামে মোট ৬৫টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৭টি সাধারণ বিষয় এবং ৩৮টি বিশেষায়িত বিষয় রয়েছে। অন্যদিকে এমসিপিএস (মেম্বারশিপ) প্রোগ্রামে ১৬টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দেশে পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসা শিক্ষার অন্যতম প্রধান স্বীকৃতি হিসেবে বিসিপিএসের এফসিপিএস ও এমসিপিএস ডিগ্রি বিবেচিত হয়। প্রতিবছর বিপুলসংখ্যক চিকিৎসক এসব পরীক্ষায় অংশ নিয়ে বিভিন্ন বিশেষায়িত শাখায় উচ্চতর প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের সুযোগ পান।

বিজ্ঞপ্তি দেখুন এখানে

কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬