ভর্তি ফি কমাতে বিএম‌ইউ ও বিসিপিএসকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি

০৯ জুন ২০২৬, ০৭:৫১ PM , আপডেট: ১৩ জুন ২০২৬, ০৮:৪৯ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় © ফাইল ছবি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস্‌’র (বিসিপিএস) অধীন কোর্সসমূহের ফি যৌক্তিকীকরণ করতে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (৯ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পারিবার কল্যাণ বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ইন্টার্ন চিকিৎসক এবং পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকগণের সাথে গত সোমবারের মতবিনিময় সভার যৌথ বিবৃতির আলোকে এ উদ্যোগ নিল মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, গত ৮ জুন স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের উপস্থিতিতে ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: শিক্ষকদের বদলি: আইডি-পাসওয়ার্ড না পাওয়া প্রতিষ্ঠানের করণীয় জানাল মাউশি

উক্ত সভার যৌথ বিবৃতির ক্রমিক-৫ এ উল্লেখ রয়েছে, ‘বিসিপিএস এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।’

এ অবস্থায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস্ এর আওতাধীন কোর্সসমূহের পরীক্ষার ফি দ্রুততম সময়ের মধ্যে যৌক্তিকীকরণপূর্বক এ বিভাগ-কে অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

নবম পে-স্কেল থেকে বঞ্চিত করলে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন— শ…
  • ২৮ আগস্ট ২০২৬
ইন্টার মায়ামির নতুন কোচ কে এই গনজালেজ
  • ২৮ আগস্ট ২০২৬
একসঙ্গে খাবার গ্রহণ কমায় ডিপ্রেশনের ঝুঁকি, বলছে গবেষণা
  • ২৮ আগস্ট ২০২৬
এনএসইউতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
  • ২৮ আগস্ট ২০২৬
 অ্যাসোসিয়েট অফিসার পদে অ্যাকশনএইডে চাকরির সুযোগ 
  • ২৮ আগস্ট ২০২৬
ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করলেন তামিম ইকবাল
  • ২৮ আগস্ট ২০২৬