হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে ঔষধ প্রশাসনের চিঠি

০৯ জুন ২০২৬, ০৬:৪৮ PM , আপডেট: ০৯ জুন ২০২৬, ০৬:৫১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। আজ মঙ্গলবার (৯ জুন) অধিদপ্তরের মহাপরিচলক আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ পরামর্শক কমিটির গত বছরের ১৬ অক্টোবর ও ১৩ নভেম্বর অনুষ্ঠিত ৫ম ও ৬ষ্ঠ সভার সুপারিশের আলোকে ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ বা কমিশন এবং কোম্পানির যুক্তিসংগত মুনাফা বিবেচনায় এনে আমদানীকৃত নিম্নবর্ণিত হার্টের রিং সমূহের সর্বোচ্চ খুচরা মূল্য  পুনঃনির্ধারণ করা হয়েছে।

বিষয়টি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল আমদানিকারক প্রতিষ্ঠানকে পত্র দেওয়া হয়েছে। গত ১৩ মে তারিখে অনুষ্ঠিত পরামর্শক কমিটির ৭ম সভায় কিছু প্রতিষ্ঠানের মূল্য পুনর্বিবেচনার আবেদন চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে দেখা যায়, করোনারী স্টেন্টসমূহের সবগুলোর দাম কিছুটা কমেছে। সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে প্রায় ৪৮ হাজার টাকা পর্যন্ত কম টাকায় ক্রয় করা যাবে সেবাগুলো।

 
এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ৪টি নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো হচ্ছে:- স্টেন্টসমূহের হালনাগাদ মূল্য তালিকা সর্বসাধারণের অবগতির জন্য সংশ্লিষ্ট সকল হাসপাতালের নোটিশ বোর্ডে উন্মুক্ত স্থানে প্রদর্শন করতে হবে, সর্বোচ্চ খুচরা মূল্য অনুসরণ করে ক্রয়-বিক্রয় করতে হবে ও চিকিৎসা প্যাকেজে অন্তর্ভুক্ত করা যাবে না, স্টেন্টের নাম ও সর্বোচ্চ খুচরা মূল্য এবং উৎপাদনকারীর নাম উল্লেখপূর্বক পৃথক রশিদ প্রদান করতে হবে।

আরও পড়ুন: পে-স্কেল নিয়ে বরাদ্দ চূড়ান্ত, বেতন বাড়ছে কত?

ব্যবহৃত স্টেন্টের প্যাকেট রোগীকে সরবরাহ করতে হবে। কার্ডিয়াক চিকিৎসা প্রদানকারী সকল হাসপাতালকে অনুমোদিত মূল্য তালিকা ও নির্দেশনাসমূহ অনুসরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

হুমকি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতার সব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, সাবেক ছাত্রদল নেতাসহ আটক ২
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী সভা শুরু, এজেন্ডায় পরবর্তী নির্ব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকাতের টাকায় উন্নয়ন করেছে ডাকসু, দৃঢ় বিশ্বাস হামিমের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুত হচ্ছে আইবাস প্লাস প্লাস, জারি হবে ৭টি পৃথক এসআরও
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘রিঅ্যাক্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9